নীতি আয়োগের বৈঠক নিয়ে মিথ্যে বলেছেন মমতা, অভিযোগ তুলে উত্তাল বিধানসভা, ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা

BJP MLAs Walkout from Assembly: নীতি আয়োগের বৈঠক মাঝপথে ছেড়েই বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে বৈঠকে নাকি তাঁকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বিজেপির অভিযোগ, মমতার এই দাবী মিথ্যে। সেই অভিযোগ তুলে এবার বিধানসভায় ওয়াকআউট করল বিজেপি (BJP MLAs Walkout from Assembly)

নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, সেই আঁচ যে আজ, সোমবারের বিধানসভা অধিবেশনে পড়বে, তা বেশ স্পষ্টই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছিলেন যে তাঁকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি, তা নিয়ে তৃণমূল মন্ত্রী, বিধায়করাই কোনও শোরগোল করতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু অধিবেশন শুরু হতেই দেখা গেল পুরো উল্টো চিত্র। এদিন বিজেপি বিধায়করাই শোরগোল শুরু করেন। তাদের দাবী, নীতি আয়োগের বৈঠক নিয়ে মিথ্যে ভাষণ দিয়েছেন মমতা। আর এরপরই বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা (BJP MLAs Walkout from Assembly)।    

এদিন অধিবেশন কক্ষের বাইরে এসে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এই দাবি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন, ওঁর ভুলে যাওয়া উচিত নয়, নবান্ন আর নীতি আয়োগ সরকারি সভা। এই মুখ্যমন্ত্রী ২০১১ সালের আগে এত এত দুর্নীতির ফাইল দেখাতেন, ২০১১ থেকে ২০২৪ হয়ে গিয়েছে, ওই ফাইল আর খুঁজে পাওয়া যায়নি”।

বিজেপি বিধায়কের কথায়, “কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওঁর কাছে কোনও তথ্য নেই, ফলে ওঁ মিথ্যা ভাষণ দেন। আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন, ২০১১ সালের পরে এই রাজ্যের সমস্ত পৌরসভা, পৌরনিগম, জেলা পরিষদ আর্থিকভাবে বঞ্চিত করে এগুলোকে দখল করেছে। কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর তা নিয়ে আলোচনার বিরোধিতায় আমরা বাইরে এসেছি” (BJP MLAs Walkout from Assembly)

বিজেপির দাবী, নীতি আয়োগের বৈঠকের ভিতর কী হয়েছে না হয়েছে, তা না জেনেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে কী বললেন, সেই প্রেক্ষিতে কোনও আলোচনা বিধানসভায় করা উচিত নয় (BJP MLAs Walkout from Assembly)। এদিকে বিজেপি বিধায়কদের এহেন ওয়াকআউট করার ঘটনায় বেজায় বিরক্ত বিধানসভার স্পিকার। তিনি বলেন, “বিরোধীরা ভুলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী লিডার অফ হাউজ়। আমার এক্তিয়ারে এলে আলোচনা করতে পারি। প্রয়োজনে প্রিভিলেজ হবে”।

অন্যদিকে, বিজেপির এই ওয়াকআউট করার ঘটনা (BJP MLAs Walkout from Assembly) প্রসঙ্গে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলতা হ্যয় তো দিল্লি কাপতা হ্যয়… লজ্জার চোটে ওরা ওয়াক আউট করেছে। স্পিকার স্যর আপনি কিছু মনে করবেন না”।

RELATED Articles