Shortage of Doctors in Kalyani AIIMS: রোগী রয়েছে প্রচুর হাসপাতালে কিন্তু পর্যাপ্ত চিকিৎসকই নেই। তাহলে রোগীর চিকিৎসা করবেন কারা? স্থানীয়রা তাও আবেদন করছেন বটে কিন্তু ভিনরাজ্য থেকে কোনও চিকিৎসক আসতে চাইছেন না বাংলায়। এমন অবস্থায় কল্যাণী AIIMS-এ পরিষেবা ব্যাহত (Shortage of Doctors in Kalyani AIIMS)। এর জেরে রোগীদের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালকে।
২০২১ সালে কল্যাণী AIIMS-এর আউটডোর ইউনিট চালু হয়েছিল। এরপর ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি গুজরাত থেকেই কল্যাণী AIIMS-এর ইন্ডোর ইউনিট পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমের দিকে সেভাবে রোগী না হলেও বর্তমানে দিনে প্রায় আড়াই হাজার রোগী আসেন এই হাসপাতালে, এমনটাই দাবী কর্তৃপক্ষের। কিন্তু সেই অনুযায়ী হাসপাতালে চিকিৎসকের আকাল (Shortage of Doctors in Kalyani AIIMS)।
হাসপাতাল সূত্রে খবর, কল্যাণী AIIMS-এ বেডের সংখ্যা ৯৬০। কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ জানান, চিকিৎসকদের জন্য পদ রয়েছে ২৫৯টি। কিন্তু ১০০-এরও বেশি পদ এখন শূন্য। বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। আর যারা আবেদন করছেন, তাদের মধ্যে অনেকেরই যোগ্যতার অভাব রয়েছে। এর ফলে রোগীদের পরিষেবা দিতে সমস্যা হচ্ছে (Shortage of Doctors in Kalyani AIIMS)।
হাসপাতালের অধিকরতার কথায়, “চিকিৎসকদের সংখ্যা কম। এই মুহূর্তে ১৫৭ জন চিকিৎসক রয়েছেন। ফলে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। যেখানে শূন্যপদের সংখ্যা ২৫৯। সম্প্রতি আমরা বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু আবেদনকারীর সংখ্যা যেমন কম, তেমনই যোগ্য প্রার্থীর অভাব রয়েছে”।
কিন্তু কেন মিলছে না চিকিৎসক (Shortage of Doctors in Kalyani AIIMS)?
এই বিষয়ে কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ জানাচ্ছেন, অনেক চিকিৎসকই পূর্ব ভারতে আসতে চান না। আবার বাংলা থেকেই দক্ষ চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে তিনি জানান। তাঁর কথায়, “নতুন চিকিৎসকদের জন্য সরকার ৩ বছরের বন্ড চালু করেছে। তাই তাঁরা আবেদন করতে পারছেন না। বাংলার মানুষকেই আমরা পরিষেবা দিচ্ছি। তাই আমাদের এর সঙ্গে যুক্ত করলে চিকিৎসা পরিষেবা আরও ভালো হবে” (Shortage of Doctors in Kalyani AIIMS)।
তবে চিকিৎসক কম থাকলেও রোগী পরিষেবায় কোনও ঘাটতি রাখছে না হাসপাতাল। যথাসাধ্য ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট কল্যাণী AIIMS (Shortage of Doctors in Kalyani AIIMS)। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের শূন্যপদে যাতে অবিলম্বে নিয়োগ হয়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে।





