সরকারি চাকরির বড় সুযোগ, বিপুল পদে নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কারা কারা আবেদন করতে পারবেন?

সরকারি চাকরি করার স্বপ্ন অনেকেই দেখেন। এবার তাদের সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বিপুল পদে এবার নিয়োগ চলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। ব্যাঙ্কের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করবে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, ৪৫০টি শূন্য়পদ রয়েছে। আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in-তে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ- ৪ অক্টোবর পর্যন্ত
  • অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা- ২১ ও ২৩ অক্টোবর
  • মেইন পরীক্ষা- ২ ডিসেম্বর

বয়সসসীমা

প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ সেপ্টেম্বর অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্য়ে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতা

যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের। যে অঞ্চলের জন্য প্রার্থীরা আবেদন করবেন, সেই আঞ্চলিক ভাষাতে পড়তে, লিখতে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪৫০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। আরবিআই বা ব্যাঙ্কিং কর্মী হলে কোনও আবেদন ফি লাগবে না।

বেতন

নিযুক্তদের প্রতি মাসের এন্ট্রি পে হবে ২০,৭০০ টাকা। এছাড়া বাড়ি ভাড়া বাবদ ভাতাও মিলবে।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগের জন্য প্রিলিমিনারি, মেইন পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট (এলপিটি) দিতে হবে আবেদনকারীদের। নানান বিষয়ের উপর এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায়। দেশের নানান রাজ্যের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে।

কীভাবে আবেদন করবেন

  • প্রথমে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটorg.in-তে যান।
  • এবার অ্যাসিসট্যান্ট ২০২৩ পদে নিয়োগের লিঙ্কে ক্লিক করুন।
  • পিডিএফ ফাইলে একটি নতুন ফাইল খুলবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন।
  • অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে রেজিস্টার এবং লগ ইন করুন।
  • আরবিআই অ্যাসিসট্যান্ট রিক্রুটমেন্ট ২০২৩ আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিন।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট রেখে দিন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles