নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! টানা ১২ দিন হাওড়া-শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল, ঘুরে যাবে এক্সপ্রেস ট্রেনও, বাড়বে দুর্ভোগ

ফের নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা। বারুইপাড়া ও চন্দনপুর শাখার মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত কাজ চলবে। এর জেরে আগামী সোমবার থেকে টানা ১২ দিন হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে বলে জানানো হয়েছে রেলের তরফে। কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ আবার ১০ থেকে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলেও জানা গিয়েছে পূর্ব রেলের তরফে।

দেখে নেওয়া যাক বাতিল হওয়া লোকাল ও ঘুরপথে যাওয়া এক্সপ্রেসের তালিকা-

নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল লোকাল ট্রেনের তালিকা

  • হাওড়া-বর্ধমান লোকাল: ৩৬৮১১।
  • হাওড়া-চন্দনপুর লোকাল: ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ এবং ৩৬০৩৭।
  • বর্ধমান-হাওড়া লোকাল: ৩৬৮১২।
  • চন্দনপুর-হাওড়া লোকাল: ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬ এবং ৩৬০৩৮।

১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল লোকাল ট্রেনের তালিকা

  • হাওড়া-মসাগ্রাম লোকাল: ৩৬০৮১ (রবিবার ছাড়া), ৩৬০৮৩ (শনিবার ছাড়া), ৩৬০৮৫ এবং ৩৬০৮৭।
  • হাওড়া-বারুইপাড়া লোকাল: ৩৬০১১ (রবিবার ছাড়া)।
  • হাওড়া-গুড়াপ লোকাল: ৩৬০৭১।
  • শিয়ালদা-বারুইপাড়া লোকাল: ৩২৪১১ এবং ৩২৪১৩।
  • মসাগ্রাম-হাওড়া লোকাল: ৩৬০৮২ (রবিবার ছাড়া), ৩৬০৮৪ (শনিবার ছাড়া), ৩৬০৮৬ এবং ৩৬০৮৮।
  • বারুইপাড়া-হাওড়া লোকাল: ৩৬০১২ (শনিবার ছাড়া)।
  • বারুইপাড়া-শিয়ালদা লোকাল: ৩২৪১২ এবং ৩২৪১৪।
  • গুড়াপ-হাওড়া লোকাল: ৩৬০৭২।

যে এক্সপ্রেস বা মেল ট্রেনগুলি ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে-

  • ১২৩৭০ ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর)।
  • ১২৩২৮ ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১১ নভেম্বর)।
  • ১৫২৭২ ডাউন মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৯ নভেম্বর এবং ১৬ নভেম্বর)।
  • ১৫২৩৬ ডাউন দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১২ নভেম্বর)।
  • ১৩১৪৮ ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১৬ নভেম্বর)।

যে মেল বা এক্সপ্রেস ট্রেনগুলি নিয়ন্ত্রণ করা হবে-

  • প্রয়োজন মতো ১৩১৪৮ ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রা ১৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে (যাত্রার শুরুর তারিখ – ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর)।
  • যাত্রাপথে ২২২১৪ ডাউন শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেসকে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে (যাত্রার শুরুর তারিখ – ১৬ নভেম্বর)।
  • ১২৩০৮ ডাউন যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে (যাত্রার শুরুর তারিখ – ১৬ নভেম্বর)।

আরও অন্যান্য খবর