‘ফণী’ সতর্কতা। পর্যটকদের ফেরাতে নতুন স্পেশাল ট্রেন।

ঘূর্ণিঝড় ‘ফণী’ তার শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে। শুক্রবার দুপুরের দিকেই প্রায় ২০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পরবে ‘ফণী’। ইতিমধ্যেই এই ঝড়ের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার পুরী সহ অন্যান্য স্থানেও। ঝড়ের জেরে ব্যাহত হতে পারে ওড়িশার ট্রেন ও অন্যান্য পরিবহন ব্যবস্থাগুলো। ফলস্বরূপ বাতিল হতে পারে একাধিক ট্রেন এবং উড়ান।

পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি পুরী থেকে পর্যটকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশা সরকারের পক্ষ থেকে। গরমের দিনে সমুদ্র সৈকতে এই সময় পর্যটকদের ভীড়। এইসময় ‘ফণী’ চলে আসায় পর্যটকদের মধ্যেও এখন ছড়িয়ে পরেছে আতঙ্ক। শুক্রবারের আগেই অর্থাৎ কালকের মধ্যেই পুরী ছাড়তে চাইছেন তারা। এমতাবস্থায় পুরী থেকে সমস্ত পর্যটকদের সরিয়ে আনতে পুরী থেকে কাল ছাড়তে চলেছে বিশেষ কয়েকটি ট্রেন।

 

পর্যটকদের পুরী থেকে ফিরিয়ে আনতে ইন্ডিয়ান রেলওয়ে-এর তরফ থেকে কাল পুরী থেকে দেশের বিভিন্ন প্রান্তের জন্য ছাড়া হচ্ছে বিশেষ কয়েকটি ট্রেন। এদের মধ্যে কলকাতার দিকে যে ট্রেনটি দেওয়া হচ্ছে সেই ট্রেনটি কাল পুরী স্টেশন থেকে দুপুর ১২ টায় ছাড়তে চলেছে। পুরী থেকে শালিমার পর্যন্ত এই ট্রেনটি পর্যটক ফেরাতে স্পেশাল ট্রেন হিসেবে দেওয়া হচ্ছে৷ এছাড়াও কাল নিয়ম মাফিক বাকী সমস্ত ট্রেনগুলিও চলবে৷ তবে শুক্রবার ‘ফণী’ আছড়ে পরার পর তার ক্ষয়ক্ষতির কারণে সাময়িক ব্যাহত হতে পারে ট্রেন চলাচল।

RELATED Articles

Leave a Comment