সবকিছু সাদা-কালোর মতো সহজ নয়, হঠাৎ কী কারণে এমনটা বললেন শ্রাবন্তী, বাড়ল জল্পনা

তিনি নিজের অভিনয় জীবনে বেশ সফল। কিন্তু ব্যক্তিগত জীবনে শ্রাবন্তী বড়ই কাঁচা। একাধিক বার প্রেমে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু তবুও নতুন কোনও সম্পর্কে জড়াতে বেশি সময় নেন না তিনি, এমনটা টলিপাড়াতেই প্রচলিত।

অনেকেই মনে করেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শ্রাবন্তীর কাণ্ডজ্ঞানটা একটু কমই। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেন তিনি। তবে বিয়ে, বিয়েতে ভাঙন, নানান বিতর্ক, যাই হোক না কেন সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়াতেও বারবারই পজিটিভ থাকার বার্তাই দিয়েছেন তিনি।

বেশ ছোটো বয়সেই রাজীব বিশ্বাসের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তিনি। সেই বিয়েতে ইতি টানার পর কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্ক একবছরও টেকে নি। তাঁকে ডিভোর্স করেই রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়েও হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের ভাঙন।

রোশনের সঙ্গে তিনি সংসার করতে চান না, পরিস্কার জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এইকে, রোশন প্রকাশ্যেই জানিয়েছেন যে তিনি শ্রাবন্তীর সঙ্গে ফের ঘর বাঁধতে চান। এমনকি, তিনি আদালতে আর্জিও জানিয়েছেন যে বিয়ে যেন না ভাঙা হয়।

বলে রাখি, শোনা যাচ্ছে অভিরূপ নাগচৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে শ্রাবন্তীর। তবে সেই সম্পর্কও কী ভালো যাচ্ছে না শ্রাবন্তীর? ন্তার নতুন পোস্টে সেরকমই জল্পনা বাড়ল।

আরও পড়ুন- ‘এটাই আমার শেষ পোস্ট’, বিতর্ক, কটাক্ষে জেরবার, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন সৌরভ

সম্প্রতি একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সব জিনিস সাদা-কালোর মতো সহজ নয়”। এই পোস্ট ঘিরেই বেড়েছে জল্পনা। ঠিক কোণ ঘটনাকে কেন্দ্র করে এমন কথা বললেন শ্রাবন্তী, এ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কী নতুন প্রেমিকের সঙ্গেও সুখী নেই তিনি?

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

কিছুদিন আগেই নিজের ফ্ল্যাটেই চর্চিত প্রেমিকের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সেই আবাসনেরই বাসিন্দা অভিরূপ। সেই জন্মদিনের সেলিব্রেশনে শামিল হন শ্রাবন্তী দিদি এবং মা-ও। সেই ছবি দেখে হতাশ রোশন জানান, “শ্রাবন্তী একের পর এক ভুল করে চলেছে”। আইনত বিবাহিত একজন মেয়ে কীভাবে এমন কাজ করছে সেই নিয়েও হয়রানি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী।

RELATED Articles