আর জি কাণ্ডের প্রতিবাদে মিছিল করার জের, স্কুলে ঢুকতেই দিলেন না প্রধান শিক্ষক, পাল্টা স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ ছাত্রীদের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভ চলছে দিকে দিকে। রাজ্যের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবী সকলের। আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল নানান স্কুলের পড়ুয়ারা। কিন্তু মিছিল করতে গিয়েই এবার বাধার মুখে পড়ল ছাত্রীরা। মিছিল করায় স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাল্টা স্কুলের গেটে তালা দিল ছাত্রীরা।  

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির খাঁড়াপাড়া হাইস্কুলে। ওই স্কুলের ছাত্রীরা জানাচ্ছেন, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছিলেন তারা। কিন্তু তাতে সাড়া দেন নি প্রধান শিক্ষক। সেই কারণে নির্ধারিত দিন অর্থাৎ গতকাল, শুক্রবার স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা নিজেরাই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল করে।

কিন্তু মিছিল থেকে ফিরে আসতেই তারা যা দেখল, তা আশা করে নি ছাত্রীরা। ছাত্রীদের কথায়, কোনও শিক্ষকই তাদের এই মিছিলে সাহায্য করে নি। তার উপর তারা যখন মিছিল সেরে স্কুলে ফিরে আসে, তখন দেখে, স্কুলের গেটে ভেতর থেকে তালা দেওয়া। ছাত্রীদের দাবী, প্রধান  শিক্ষকের নির্দেশেই স্কুলের গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে তাদের ঢুকতে না দেওয়ার জন্য।

দমে যাওয়ার পাত্রী নয় ছাত্রীরাও। তারাও স্কুলের গেটে বাইরে থেকে চেন দিয়ে তালা মেরে দেয়। তাদের কথায়, তাদের যদি স্কুলে না ঢুকতে দেওয়া হয়, তাহলে তারাও শিক্ষকদের স্কুল থেকে বাইরে বেরোতে দেবে না। এরপরই স্কুলের মাঠে বসে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। এর জেরে স্কুলের সামনে বেশ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ ‘ও একটা নোংরা লোক, জুনিয়র ডাক্তারদের বসিয়ে মদ খাওয়ানো, বাইরে থেকে মেয়ে নিয়ে এসে…’, সন্দীপ ঘোষের অন্য এক দিক নিয়ে এবার সরব তাঁর সহকর্মী!

এরই মধ্যে ছাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন রায়দিঘি থানার এক পুলিশ আধিকারিক। তাঁর হস্তখেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও প্রধান শিক্ষকের দাবী, তিনি প্রতিবাদ মিছিল করতে নিষেধ করেন নি। তিনি সবসময় এই প্রতিবাদকে সমর্থন করেন। তাঁর দাবী, তিনি বলেছিলেন, ছাত্রীরা যাতে স্কুলের সময় মিছিল না করে স্কুলের পর শান্তিপূর্ণভাবে মিছিল করে। কিন্তু ছাত্রীরা প্রধান শিক্ষকের এই দাবী মানেন নি। তাদের কথায়, মিছিল নিয়ে তাদের কোনও অনুমতিই দেওয়া হয়নি।   

RELATED Articles