ঘেমেনেয়ে একাকার! অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখি বঙ্গবাসী, কবে হবে বৃষ্টি?

গত দুদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকছে। অস্বস্তিকর হচ্ছে পরিস্থিতি। বেলা বাড়লেই হাঁসফাঁস গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে দমকা হাওয়া দিচ্ছে গরমের সাথে। গরমের পরই সপ্তাহের শেষে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। শনিবার থেকে ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই বৃষ্টি চলবে টানা ৩-৪ দিন। ‌ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া।

উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দেওয়া হয়েছে। রেমালের জলীয়বাষ্প ও অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ও বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর জেরেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain forecast) রয়েছে।

আজ বৃহস্পতিবার বা আগামীকাল এর মধ্যেই ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছাবে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে মৌসুমী বায়ু প্রবেশের জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। আর ২৪ ঘন্টার মধ্যেই কেরলের ঢুকবে মৌসুমী বায়ু (Rain forecast)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য এখন অনুকূল পরিস্থিতি। আগামী দু থেকে তিন দিনের মধ্যে লাক্ষাদ্বীপ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু এলাকা থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। কলকাতার রাতের তাপমাত্রা পেরিয়েছে ৩০ ডিগ্রির ঘর। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অস্বস্তি বাড়বে। দিন ও রাতে গরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) রয়েছে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

আরও অন্যান্য খবর