কলকাতা পুলিশে একাধিক রদবদল হয়েছে। হাওড়া পুলইশেও হয়েছে নানান বদল। এবার পুলিশে এই রদবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরই সঙ্গে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়েও সরব হয়েছেন তিনি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, “আর জি করের ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখানোর সীমা লঙ্ঘন করেছিল। তারপরও তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত পুলিশ একাধিক সমালোচনার মুখে পড়ে। কারণ তাঁরা দলের নেতা এবং কাউন্সিলরদের সুরক্ষা দিতে পারেনি। তাই অজানা কিছু শক্তির চাপে এই রদবদল হল”।
এখানেই শেষ নয়, বেলডাঙা, শ্যামপুর, রাজাবাজারের অশান্তির ঘটনা নিয়েও মমতা সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত। তাঁর অভিযোগ, তোষণের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সীমা ছাড়িয়ে ফেলেছেন। সেই কারণেই এইসব জায়গার অশান্তির ঘটনা তাঁর চোখে পড়ে না। শাসকদলের হয়ে কুকর্ম করা নেতাদের সুরক্ষা না দিতে পারায় পুলিশে বদলি হচ্ছে, আর যখন সাধারণ মানুষ আক্রান্ত হয়, বেলডাঙা, শ্য়ামপুর, রাজাবাজারে যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন মমতা চুপ। সুকান্তর প্রশ্ন, ‘এটাই কি গণতন্ত্রের ছবি?’
It became clear that the Kolkata Police had crossed all limits of loyalty towards Mamata Banerjee during the investigation at R.G. Kar Medical College.
After this, the Trinamool Congress-controlled police faced severe criticism for failing to provide adequate security to the… pic.twitter.com/gk8w9t1Ssr
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 20, 2024
প্রসঙ্গত, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরানো হয়েছে মুরলীধর শর্মা। তিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বের ছিলেন। সেই পদ থেকেও তাঁকে সরানো হয়েছে। ব্যারাকপুর রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে গেলেন তিনি। আর সেই অ্যাকাডেমি থেকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ ও ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের পদে এলেন প্রণব কুমার।
শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, হাওড়া কমিশনারেটেও এসেছে বদল। স্বাতী ভাঙ্গালিয়া ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে। তাঁকে বদলি করে এবার পাঠানো হল সাইবার ক্রাইমের সুপারের পদে। আর হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের পদে এলেন সুবিমল পাল। হাওড়ার ডিসি সাউথ পদে থাকা বিশ্বজিৎ মাহাতো এবার হলেন ডিসি সেন্ট্রাল (হাওড়া)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!