চলছে বিধানসভা ভোট। এবারের ভোটে নানান রাজনৈতিক দলে তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী থেকে শুরু করে শ্রাবন্তী, পায়েল, সায়নী, তনুশ্রী, সকলেই কোনও না কোনও রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং এবারের নির্বাচনের প্রার্থী হয়েছেন।
ভোটের আবহের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তনুশ্রী। এরপর শ্যামপুর থেকে প্রার্থীও নির্বাচিত হন তিনি। ওই বিধানসভা কেন্দ্রে ভোট মিটে গিয়েছে গত ৪ঠা এপ্রিল. অনেকেরই দাবী ছিল, নানান তারকারা নাকি বিজেপিতে যোগ দিয়ে টাকা নিচ্ছেন। এবার এই অপবাদ কঠিন গলায় অস্বীকার করলেন তনুশ্রী চক্রবর্তী।
সমস্ত অভিযোগ নাকোচ করে তনুশ্রী বলেন, “বিজেপিতে যোগ দিয়েছি টাকা কেন নেব?” এমন কথা যদি কেউ প্রমাণ করে দেখায়, তাহলে নিজের কান কেটে ফেলার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন-আপনাদের দলের ‘শিল্পী’ প্রার্থীদের থেকে ফোনে জেনে নেব আপনি কেমন রগড়ানি দেন! দিলীপকে কটাক্ষ সায়ন্তিকার
তনুশ্রীর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তা, আদর্শ তাকে উদ্বুদ্ধ করেছে। এই কারণেই গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিয়েছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির অনেকের মতে মানুষের জন্য কিছু করতে গেলে কোনও রাজনৈতিক দলে যোগ না দিয়েও তা করা যায়। এই বিষয়ে তনুশ্রীর মত, কোনও বড় দলের সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তাহলে মানুষের কাছাকাছি পৌঁছানো আরো সহজ হয়ে যায়। তিনি এও বলেন যে বিজেপির মধ্যে কোন দুর্নীতি নেই, এই কারণেই তিনি এই দলকে বেছে নিয়েছেন।
আরও পড়ুন-ব্যাপক ঘাটতি অক্সিজেনের! উৎপাদন বাড়িয়ে কেন্দ্রকে সহায়তা করতে ময়দানে নামছে টাটা ও রিলায়েন্স গ্রুপ
তিনি এও বলেন যে, দিলীপ ঘোষের মতো মানুষ হয় না। এখানেই প্রশ্ন ওঠে, যে দিলীপ ঘোষ কিছুদিন আগে শিল্পীদের ‘রগড়ে’ দেওয়ার কথা বললেন, তাঁর দিকে কোনো প্রশ্ন না ছুড়ে বরং তনুশ্রী বললেন যে দিলীপ ঘোষ শিল্পীদের খুব সম্মান করেন। তা কী শুধুই তিনি বিজেপিতে রয়েছেন বলেই? এই বিষয়ে তিনি বলেন, দিলীপদা অন্যরকমভাবে কিছু একটা বলতে গেলেই সেটা নিয়ে মিম তৈরি হওয়া শুরু হয়ে যায় ও মানুষ তাকে ভুল বুঝতে শুরু করে। তনুশ্রী মতে, আদতেও সেটা নয়। তনুশ্রী এও বলেন যে, ভোট প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের অনেক সমস্যার কথা ও জানতে পেরেছেন এবং ভবিষ্যতে সেগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন।





