করোনার জেরি যেন নিদ্রা হারিয়েছেন স্বয়ং ভগবান দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করো না লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে সংক্রমণ হওয়ার সংখ্যা দৈনিক সংক্রমণের হার ছাড়িয়েছে আড়াই লাখের বেশি সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল।
আরও পড়ুন-ভরসা ডাবল মাস্কিং! করোনার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জোড়া মাস্ক, কীভাবে? জেনে নিন
আজ রামনবমী। অন্যান্য বছরের তুলনায় এবছর সেভাবে উদযাপন করা যাচ্ছেনা রামনবমী। বর্তমানে, একাধিক রাজ্যে জারি করা হয়েছে লকডাউন কিংবা কারফিউ। এত কিছু সত্বেও মানুষের মধ্যে করোনা নিয়ে অসতর্কতা লক্ষ্য করা গিয়েছে। তাই এবার মানুষকে সতর্ক করতে পথে নামলেন স্বয়ং প্রভু রামচন্দ্র। তাঁকে সঙ্গ দিলেন শ্রীকৃষ্ণ ও হনুমান। তাঁরাই পথচলতি মানুষের মুখে পরিয়ে দিলেন মাস্ক।
ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। শহরের এক হোটেলের তিন কর্মীর উদ্যোগেই বেঙ্গালুরুর মানুষ জীবন্ত রামের হাত থেকে মুখে মাস্ক পরেছেন।
আরও পড়ুন-করোনা-হানায় ত্রস্ত দেশে ঘর ঠান্ডা রাখার যন্ত্রটিও হয়ে উঠছে সাক্ষাৎ ভিলেন!
সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিষেক, নবীন ও বাসা নামে ৩ হোটেল কর্মী এদিন রাম, হনুমান ও শ্রীকৃষ্ণ সেজে রাস্তায় নামেন। করোনা নিয়ে তাঁরা মানুষকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন। যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের হাতে মাস্কও পরিয়ে দেন। রাম, হনুমান ও শ্রীকৃষ্ণের বেশে এই তিন হোটেলকর্মীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।





