অবিশ্বাস্য অফার Airtel-র, মাত্র ৯৯ টাকার রিচার্জে এবার মিলবে আনলিমিটেড 5G ডেটা

গ্রাহকদের সুবিধার জন্যই নানান সময় নানান রিচার্জ অফার নিয়ে হাজির হয় এয়ারটেল। এর জন্য মাঝেসাঝেই জিও বা ভোডাফোন-আইডিয়ার সঙ্গে টক্কর চলতেই থাকে এই টেলিকম সংস্থাটির। গ্রাহকদের চাহিদা বুঝেই নানান রিচার্জ প্ল্যানে বদল আনে এয়ারটেল। এবারও তেমনই একটি প্ল্যান নিয়ে হাজির এই সংস্থা যা সাধারণ মানুষকে বেশ খুশি করবে।

এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যান

অনেকের মনে থাকবে ৯৯ টাকার একটি রিচার্জ চালু রেখেছিল যা এ বছরেই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ যে প্ল্যানটির কথা বলছি সেটি মূলত একটি অ্যাড-অন প্ল্যান। রিচার্জ করার পরও ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। বার বার অল্প দামে রিচার্জ করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায় তাঁদের।

এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি একদিন থাকলেও পাবেন আনলিমিটেড 5G ডেটা। যে সমস্ত শহরে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে সেখানে Airtel Truly Unlimited প্ল্যানের লাভ তুলতে পারলেও যেখানে 5G চালু হয়নি সেখানে আনলিমিটেড পরিষেবা পৌঁছে দিতেই মূলত এই পদক্ষেপ।

এ ছাড়া যারা 4G স্মার্টফোন ব্যবহার করছেন তারা আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে। আপনাকে জানিয়ে রাখি, এয়ারটেল ছাড়াও আরেক টেলকো VI সম্প্রতি একটি দারুণ অফারের ঘোষণা করেছে।

VI এর স্বাধীনতা দিবস উপলক্ষে অফার

১৯৯ টাকা বা তার বেশি যারা রিচার্জ করেছেন তাদের সবাইকে অতিরিক্ত ৫০ জিবি ডেটা দেওয়ার কথা জানিয়েছে ভোডাফোন আইডিয়া। এই অফার পাওয়া যাবে ২১ অগাস্ট পর্যন্ত। পাশাপাশি ১,৪৪৯ টাকা এবং ৩,০৯৯ টাকার রিচার্জ প্ল্যান যারা কিনবেন তাদের ৫০ টাকা ও ৭৫ টাকা ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles