Airtel-এর কানেকশন ব্যবহার করেন আপনি? তাহলে আপনার জন্য এক বড় সুখবর আনল এই সংস্থা। এবার পুরনো রিচার্জেই নতুন অফার নিয়ে হাজির Airtel। Airtel-এর রিচার্জ প্ল্যানের মধ্যে ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেশ জনপ্রিয়। এই রিচার্জ করলে আগে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতেন। তবে এবার তাতে এল বদল।
কী বদল এল Airtel-র ২৯৯ টাকার প্ল্যানে?
এবার Airtel ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ১৪ জিবি অতিরিক্ত ডেটা অফার করবে। আগে এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতেন। এবার থেকে এই প্ল্যানে দৈনিক ২ জিবি করে ডেটা মিলবে। তবে আগের মতোই দৈনিক ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড অনেকটাই কমে যাবে। এই প্ল্যানের বাকি অফারগুলি আগের মতোই রয়েছে।
Airtel ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ২৮ দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পান প্রতিদিন আনলিমনিটেড ভয়েস কল করার সুবিধা, যার মধ্যে লোকাল, এসটিডি এবং রোমিং সবই থাকছে। আর প্রতিদিন ১০০টা করে এসএমএস পাঠানোর অফারও মেলে এই রিচার্জ প্ল্যানে।
Airtel Thanks কী?
এঈ ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা Airtel Thanks বেনিফিটিস পেয়ে থাকেন। এই এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিটসের সাহায্যে আনলিমিটেড ৫জি ডেটা থেকে শুরু করে বিনামূল্যে উইঙ্ক মিউজ়িক, তিন মাসের জন্য Apollo 24|7 সার্কেল মেম্বারশিপ, ফ্রি হেলোটিউনের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। আনলিমিটেড ৫জি ডেটা সেই সব জায়গাতেই মেলে, যেখানে ৫জি নেটওয়ার্ক কভারেজ রয়েছে।





