সামনেই দুর্গাপুজো। শুরু হয়ে গিয়েছে দেবী বন্দনার প্রস্তুতি আর সেই সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নতুন জামাকাপড় কেনার ধূম। এবারের পুজোয় নতুন জামাকাপড়ের সঙ্গে সঙ্গে নিজেকে গিফট করুন নতুন 5G স্মার্টফোনও।
পুজোর আগে নানান ই-কমার্স সাইটে শুরু হচ্ছে সেল। তেমনই Amazon-এ আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। আর এই সেলেই একাধিক 5G স্মার্টফোনের দামে বিপুল ছাড় দিচ্ছে এই ই-কমার্স সংস্থা।
কোন কোন 5G স্মার্টফোনে মিলবে ছাড়, দেখে নেওয়া যাক-
- Samsung Galaxy M34 5G: দাম ২৪,৯৯৯ টাকা, সেলে মিলবে ১৪,৯৯৯ টাকায়।
- OnePlus Nord CE 3 Lite: দাম ১৯,৯৯৯ টাকা, তবে এই সেলে মিলবে ১৭,৯৯৯ টাকায়।
- iQOO Z7 Pro 5G: দাম ২৬,৯৯৯ টাকা, তবে মিলবে ২১,৪৯৯ টাকায়।
- OnePlus Nord 3: দাম ২৬,৯৯৯ টাকা, মিলবে ২২,৯৯৯ টাকায়।
- Samsung Galaxy M14 5G: দাম ১৮,৯৯০ টাকা, সেল প্রাইস ১০,৪৯০ টাকা।
- Redmi 12 5G: নতুন ফোনটির দাম ১৫,৯৯৯ টাকা, তবে সেলে পাওয়া যাবে ১০,৮০০ টাকায়।
- Lava Agni 2: দাম ২৫,৯৯৯ টাকা, পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায়।
- Realme Narzo 60x: দাম ১৪,৯৯৯ টাকা, সেলে পাওয়া যাবে ১০,৭৯৯ টাকা।
- Honor 90: দাম ৪৯,৯৯৯ টাকা, সেলে মিলবে ২৯,৯৯৯ টাকায়।
- itel P55 5G: সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন পাওয়া যাবে ৮,৯৯৯ টাকায়।
উপরোক্ত এই ফোনগুলি ছাড়াও অন্যান্য যে ফোনে ছাড় মিলবে, সেগুলি হল- Samsung Galaxy M13, OnePlus 11 5G, Realme Narzo 60 Pro, Motorola Razr 40 Ultra, Redmi A2, Samsung Galaxy S22 Ultra, ও আরও অনেক।
১০ হাজার টাকার নিচে কোন কোন স্মার্টফোনে থাকছে অফার?
- Lava Blaze 5G: দাম ১৪,৯৯৯ টাকা, সেল প্রাইস ৮,৯৯৯ টাকা।
- Samsung Galaxy M04: দাম ১১,৯৯৯ টাকা, এই সেলে পাওয়া যাবে ৬,৪৯৯ টাকায়।
- Vivo Y02T: দাম ১৫,৯৯৯ টাকা, সেল প্রাইস ৮,১০০ টাকা।
- Realme Narzo 50i Prime: দাম ৯,৯৯৯ টাকা, সেল প্রাইস ৬,৭৫৯ টাকা।
- Samsung Galaxy A04e: দাম ১১,৪৯৯ টাকা, সেল প্রাইস ৯,৯৯৯ টাকা।





