Jio-Airtel-কে টেক্কা দিতে নতুন রিচার্জ প্ল্যান আনল BSNL, খুব কম টাকায় আনলিমিটেড কলিং ও ৬০০ জিবি ডেটা দিচ্ছে সংস্থা

বর্তমানে নানান টেলিকম সংস্থাগুলি এখন পরিষেবা প্রদানের দিক থেকে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে জিও বা এয়ারটেল যখন নানান জায়গায় 5G পরিষেবা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে 5G-র বাজারে এখনও যাত্রা শুরু করতে পারে নি BSNL। তবে বাজার রাখতে এবার এক দারুণ রিচার্জ প্ল্যান আনল এই সংস্থা।

BSNL-এর ১,৯৯৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান

  • BSNL-এর ১,৯৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ও ৬০০ জিবি ডেটা দেওয়া হয়।
  • এই রিচার্জ প্ল্যানের আরও একটি বিশেষত্ব হল ৬০০ জিবি ডেটা খরচ হওয়ার পর ইন্টারনেটের গতি ৪০ Kbps-এ নেমে আসে।
  • এই প্ল্যানে গ্রাহকদের Eros Noe Entertainment পরিষেবা বিনামূল্যে দিচ্ছে BSNL। তবে Eros Now এর সুবিধাগুলি শুধুমাত্র ৩০ দিনের জন্যই মিলবে।
  • এই প্ল্যানে আবার প্রথম ৩০ দিনের জন্য PRBT অপশনও দেওয়া হয় গ্রাহকদের।
  • BSNL-এর এই ১,৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানের বৈধতা সম্পূর্ণ এক বছরের।
  • এত কম দামে অন্য কোনও এক বছরের প্ল্যান পাবেন না। যদিও তাতে ডেটা অনেক বেশি থাকে।
  • যদি আপনি প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি চান, তাহলে BSNL-এর এই রিচার্জ প্ল্যান আপনার জন্য একেবারে উপযুক্ত।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles