ফের মোবাইল গেমের জেরে প্রাণ গেল দুই যুবকের। রেললাইনে বসে গেমের নেশায় মত্ত হয়ে থাকায় ট্রেন আসার কথা বুঝতেই পারল না তারা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। এই ঘটনার জেরে শোকস্তব্ধ দুই পরিবার।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বজবজ শিয়ালদহ শাখার আকড়া স্টেশন পশ্চিম কেবিনের সামনে। সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার ওই কেবিনের সামনে রেললাইনে বসে মোবাইল গেম খেলছিল দুই যুবক। সেই সময় এক লাইনে চলে আসে শিয়ালদহগামী একটি পণ্যবাহী ট্রেন আর অন্য লাইনে চলে আসে বজবজগামী একটি ট্রেন।
কিন্তু ওই যুবক গেমে এতটাই মত্ত ছিল যে ট্রেন আসার কথা বুঝতেই পারে নি তারা। এর জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ২ যুবকেরই। এই ঘটনার কথা চাউর হতেই ভিড় জমায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ সূত্রে খবর, দুই যুবকের একজনের নাম চাঁদ শেখ বয়স ২০ বছর। আর অন্যজনের বয়স ১৮ বছর। এদের মধ্যে এক যুবক ওই এলাকারই বাসিন্দা আর অন্যজনের বাড়ি আকড়া ফটকে। পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকের পরিবার।
উল্লেখ্য, এমন ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও কখনও ভিডিও দেখতে গিয়ে, কখন রিল বানাতে গিয়ে তো কখনও আবার এই মোবাইল গেম খেলতে গিয়ে এমন ভাবেই প্রাণ হারিয়েছে কত তরুণ প্রজন্ম। মহেশতলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!