গ্রাহক টানতে নানান সময়ই নানান টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের উপর নানান অফার দিয়ে থাকে। এবার জিও-কে টেক্কা দিতে দারুণ এক অফার আনল BSNL। এবার BSNL-এর যে কোনও রিচার্জ করলেই মিলবে অতিরিক্ত ডেটা। সামনেই দীপাবলি, সেই উপলক্ষ্যেই এই বিশেষ অফার দিচ্ছে সংস্থা।
দুটি অফার দিচ্ছে BSNL। একটি হল নানান রিচার্জের উপর গ্রাহকরা পেয়ে যাবেন বিশেষ ছাড়। আর অন্যটি হল, এমন কিছু রিচার্জ প্ল্যান এনেছে সংস্থা, যেখানে ৩ জিবি ডেটা ফ্রি পাবেন গ্রাহকরা।
BSNL-এর এই রিচার্জ প্ল্যানগুলি কী কী?
যে সমস্ত BSNL গ্রাহকরা ২৫১ টাকা, ২৯৯ টাকা, ৩৯৮ টাকা, ৪৯৯ টাকা, ৫৯৯ টাকা এবং ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করবেন, তারা ৩ জিবি ডেটা সম্পূর্ণ ফ্রি-তে পাবেন। এই প্ল্যানগুলোতে নির্ধারিত যে ডেটা তারা পান তা তো থাকবেই, তারই সঙ্গে মিলবে অতিরিক্ত ডেটা।
- ২৫১ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। মোট ৭০ জিবি হাই-স্পিড ডেটা পাবেন।
- ২৯৯ টাকার প্ল্যান: প্রতিদিন ১০০টি SMS, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ৩ জিবি ডেটা। প্ল্যানের মেয়াদ ৩০ দিন।
- ৩৯৮ টাকার প্ল্যান: আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ১২০ জিবি ডেটা। ৩০ দিন ভ্যালিডিটি।
- ৪৯৯ টাকার প্ল্যান: আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং ৭৫ দিন ভ্যালিডিটি।
- ৫৯৯ টাকার প্ল্যান: আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, দৈনিক ৩ জিবি ডেটা, রাত্রিবেলা আনলিমিটেড ডেটা এবং ভ্যালিডিটি ৮৪ দিন।
- ৬৬৬ টাকার প্ল্যান: এই প্ল্যানের মেয়াদ ১০৫ দিন। প্রতিদিন ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল।
রিচার্জে কী বিশেষ ছাড় দিচ্ছে BSNL?
জানা গিয়েছে, কোনও গ্রাহক যদি BSNL সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে প্রিপেইড প্ল্যানগুলো রিচার্জ করেন, তাহলে ২ শতাংশ ছাড় পাবেন। অন্য কোনও প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করলে এই সুবিধা পাবেন না। একমাত্র সেলফ কেয়ার অ্যাপ থেকেই রিচার্জ করতে হবে।





