দীপাবলি বা ভাইফোঁটায় উপহার দেওয়া নিয়ে চিন্তিত? এবার মাত্র ৫০০ টাকাতেই দুর্দান্ত স্মার্টওয়াচ কিনে ফেলুন উপহারের জন্য

আর দু’দিন পরই কালীপুজো। আর তারপরই ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। দীপাবলি বা ভাইফোঁটার সময় একে অপরকে উপহার দেওয়া হয়। বিশেষ করে ভাইফোঁটায় ভাইয়েরা বোনদের কী উপহার দেবেন যাতে তারা বেশ খুশি হয়, তা নিয়ে বেশ ধন্ধে পড়ে যান। অনেকের আবার বাজেট কম থাকার কারণে বেশি দামী উপহার কিনতে পারেন না।

এবার তাদের চিন্তার দিন শেষ। ভাইফোঁটায় বোনকে উপহার দিন স্মার্টওয়াচ। না না, তবে এর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। মাত্র ৫০০ টাকাতেই পেয়ে যাবেন দুর্দান্ত স্মার্টওয়াচ। আর দাম কম বলে এটা ভাববেন না যে সেই ওয়াচে কোনও ফিচার্স কম থাকবে।

৫০০ টাকার মধ্যে কী কী স্মার্টওয়াচ মিলবে?

10WeRun ID-116 ব্লুটুথ স্মার্টওয়াচ

এই স্মার্টওয়াচে রয়েছে OLED ডিসপ্লে। এতে ব্লুটুথ কানেক্ট করে ব্যবহার করা যাবে। এই স্মার্টওয়াচে রয়েছে অ্যাক্টিভিটি ট্র্যাকার, হার্ট রেট সেন্সর, স্লিপ মনিটরের মতো অনেক লেটেস্ট ফিচার। এই স্মার্টওয়াচে মিলবে নানান ধরনের হেলথ ফিচার রয়েছে, যা স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবে। যে কোনও অনলাইন সাইট থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারেন। এর দাম মাত্র ৪৪৯ টাকা।

mi Smart Watch

কালো রঙের এই স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কানেকশনের সাপোর্ট মিলবে। এতে রয়েছে ১২৫ মেগাহার্টজ দীর্ঘস্থায়ী ব্যাটারি যা একবার চার্জ করার পর ১৪ দিনের ব্যাকআপ মিলবে। এই স্মার্টওয়াচের সাহায্যে সহজেই খেলাধুলা ও জিমের নানান কার্যকলাপ ট্র্যাক করা যেতে পারে। এছাড়াও, এটি হৃদস্পন্দন এবং ব্লাড প্রেসারেরও যত্ন নেবে। আপনি এটি অনলাইনে কিনতে পারবেন। স্মার্টওয়াচটির দাম ৪৯৯ টাকা।

VELL-TECH স্মার্টওয়াচ

এটি একটি ওয়াটারপ্রুফ টাচস্ক্রিন স্মার্টওয়াচ, যা কিনতে খরচ হবে মাত্র ৫০০ টাকারও কম। এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর ও রক্তচাপ মনিটরের মতো ফিচার। এই স্মার্টওয়াচটি সহজেই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যাবে। অ্যামাজন থেকে কেনা যেতে পারে এই স্মার্টওয়াচ যার দাম মাত্র ৩৯৯ টাকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles