আর চিন্তা নেই, এবার সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই আসছে ইলেকট্রিক গাড়ি, একবার চার্জেই চলবে ৪০০ কিলোমিটার

বর্তমানে অনেকেই জ্বালানি চালিত গাড়ির থেকে ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকছে। ইতিমধ্যেই ভারতে টাটা মোটরস ও এমজি মোটর হাজির করেছে তাদের ইলেকট্রিক গাড়ি। তবে সেই গাড়ি প্রিমিয়াম অর্থাৎ সাধারণ মানুষের নাগালের বাইরে।

সেই কারণে এবার আমজনতার কথা ভেবে খুব কম দামে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে BYD Seagull। এই গাড়িতে একবার চার্জ দিলেই ছুটবে ৪০০ কিলোমিটার। জানা যাচ্ছে, চলতি বছরের সাংহাই অটো এক্সপো-র অনুষ্ঠানে এই গাড়ি প্রকাশ্যে আনতে চলেছে সংস্থা।

এই গাড়ির ব্যাটারি কেমন?

চার দরজা চার আসনের এই ইলেকট্রিক গাড়ি লম্বায় ৩,৭৮০ মিলিমিটার, চওড়ায় ১,৭১৫ মিলিমিটার এবং উচ্চতায় ১,৫৪০ মিলিমিটার। গাড়ির ডিজাইনের ক্ষেত্রে রয়েছে স্পোর্টি হেডলাইট, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

এই গাড়িতে মিলবে ৩০ কিলোওয়াট ও ৩৮ কিলোওয়াট ব্যাটারি প্যাকের বিকল্প। জানা গিয়েছে, এটিই হতে পারে প্রথম ইলেকট্রিক গাড়ি যাতে মিলবে সোডিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। ফুল চার্জে ৪০৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম এই ব্যাটারি।

আর কী কী ফিচার্স রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে?

এই ইলেকট্রিক গাড়িতে যে দুটি ইলেকট্রিক মোটর রয়েছে, এর মধ্যে একটি ৭৪ হর্সপাওয়ার আর অন্যটি ৯৪ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই ইলেকট্রিক গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

ফিচার্সের ক্ষেত্রে এই গাড়িতে রয়েছে ৫ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট কনসোল, ১২.৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট স্ক্রিন। এলইডি টেললাইট এবং আইস-ব্রেকিং আইস ডিজাইনের হেডলাইট থাকছে এই গাড়িতে। যারা জ্বালানি চালিত গাড়ি থেকে ইলেকট্রিক গাড়িতে স্থানান্তর করতে চান, তাদের জন্য এই গাড়ি বিশেষ উপযোগী।

কত দামে মিলবে এই ইলেকট্রিক গাড়ি?

এই মুহূর্তে ভারতীয় বাজারে কম দামী ইলেকট্রিক গাড়ির বিকল্প বলতে রয়েছে টাটা টিয়াগো ইভি এবং এমজি কমেট ইভি (এটি সদ্য লঞ্চ হয়েছে দেশে)। এর মধ্যে টাটা টিয়াগো গাড়ির দাম ৮.৬৯ লক্ষ থেকে ১২.০৪ লক্ষ টাকা। এই গাড়ি ফুল চার্জে রেঞ্জ দেয় ২৫০ কিলোমিটার। এই BYD Seagull ইলেকট্রিক গাড়ির দাম ১০ লক্ষের মধ্যেই হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles