নিষেধাজ্ঞা না মেনেই চলছে দেদার পাবজি খেলা, ভারতীয় গেমারদের গুরুতর শাস্তির আশঙ্কা

গত সেপ্টেম্বরেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাবজি খেলা। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখনও বেশ কিছু মানুষ এই গেমের বিদেশী ভার্সান খেলে চলেছেন। আবার বেশ কিছু ইউটিউবারও ভিপিএন সার্ভিসের সুবিধা নিয়ে পাবজি মোবাইল কেআর গেমপ্লেসের লাইভ স্ট্রিমিং করে যাচ্ছেন। এদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, যেসমস্ত গেমাররা এখনও নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই গেম খেলে চলেছেন, তাদের কঠোর শাস্তি মিলতে পারে।

কয়েকদিন আগে, এক ভারতীয় ব্লগারের একটি চিঠিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর চিঠিতে তিনি ইন্ডিয়ান গেমিং কমিউনিটির কাছে  নানান তথ্য দিয়ে উল্লেখ করেছিলেন যে, ভারতে বেশ ভালো ভাবেই পাবজি গেমটি খেলা হচ্ছে। এই বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান যে, যে কোনও পাবজি গেমার সরকারের কঠিন শাস্তির মুখোমুখি হবে যে কোনও পাবজি গেমার।

BGR.in-এর একটি রিপোর্টে বলা হয়, কেউ যদি পাবজি না খেলে পাবজির কোরিয়ান ভার্সানও খেলে থাকে, তাদেরও সতর্ক হওয়ার সময় এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে, “অনেকেই নিয়ম ভেঙে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের বা ভিপিএনের সাহায্যে পাবজি মোবাইলের কোরিয়ান ভার্সান খেলে যাচ্ছেন। এর ফলে ভারতীয় গেমারদের মোটা টাকার জরিমানা হতে পারে”। এই রিপোর্ট অনুযায়ী, “ভারতীয় গেমাররা একটা বিষয় বুঝতে ভুল করছেন যে, পাবজি মোবাইলের কোরিয়ান ভার্সানে ক্রস প্লে ফাংশানালিটি রয়েছে। এর অর্থ, পাবজি মোবাইলের গ্লোবাল ভার্সান যার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার অ্যাকসেস পাওয়া। আর ভিপিএন সার্ভিস ব্যবহার করে সেই গেম খেলার মানে কেন্দ্রের নিয়ম ভঙ্গ করা”।

গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার কারণে পাবজি-সহ বেশ কিছু চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র সরকার। এরপর দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা পাবজি ইন্ডিয়া নামের একটি সম্পূর্ণ ভারতীয় অ্যাপ চালু করেন। সেই অ্যাপের ট্রেলার লঞ্চহয়ে গেলেও, অ্যাপটি কবে বাজারজাত হতে চলেছেন, এই অপেক্ষায় দিন গুনছে ভারতীয় গেমাররা।

RELATED Articles