Change in Recharge Plan of Jio: কিছুদিন আগেই রিচার্জের দাম বাড়িয়েছে জিও। আর সেই দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের রীতিমতো মাথায় হাত পড়ার মতো অবস্থা হয়। কারণ এক ধাক্কায় প্রায় অনেকটা বেড়ে গিয়েছে রিচার্জের দাম। এমন অবস্থায় এবার গ্রাহকদের কিছুটা স্বস্তি দিলেন মুকেশ আম্বানি (Change in Recharge Plan of Jio)।
সদ্যই মিটেছে মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। বিলাসবহুল এই বিয়ে নিয়ে লোকজনের চর্চা ছিল তুঙ্গে। এরই মধ্যে এবার জিও-র রিচার্জের দাম বাড়ানোয় তা নিয়ে কটাক্ষ শুরু করা হয় মুকেশ আম্বানিকে। তবে এবার গ্রাহকদের মুখে সত্যিই হাসি ফুটল। কারণ রিচার্জ প্ল্যানে বেশ পরিবর্তন করল জিও (Change in Recharge Plan of Jio)।
জিও-র একটি প্রিপেড প্ল্যান রয়েছে ৩৪৯ টাকার। সেই প্ল্যানে গ্রাহকরা পান আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ। সাথে মেলে দৈনিক ২ জিবি হাইস্পিড ইন্টারনেট ও দৈনিক ১০০টি এসএমএস। এই প্ল্যানের বৈধতা আগে ছিল ২৮ দিন। এবার সেই প্ল্যানের বৈধতাই বাড়িয়ে ৩০ দিন করা হল (Change in Recharge Plan of Jio)। ফলে অতিরিক্ত ২ দিন প্ল্যানের সুবিধা পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানের ক্ষেত্রে শুধুমাত্র বৈধতাই ২ দিন বাড়ানো হয়েছে। বাকি যা সুবিধা ছিল, তা সমস্ত কিছুই আগের মতোই রয়েছে বলে জানা গিয়েছে। রিচার্জের দাম বাড়ানোর বেশ ক্ষোভই জন্মেছিল গ্রাহকদের মধ্যে। এবার এই ৩৪৯ টাকার প্ল্যানে একটু বাড়তি সুবিধা পেয়ে গ্রাহকরা কিন্তু বেশ খুশিই হয়েছেন (Change in Recharge Plan of Jio)। ২৮ দিনের জায়গায় যদি ৩০ দিন মেলে প্ল্যানের সুবিধা, তাতেও বা মন্দ কী!





