Mamata Banerjee Formed Committee to Take Complaints against Police: পুলিশকে আইনের রক্ষক বলা হয় ঠিকই, কিন্ত কোনও কোনও ক্ষেত্রে এই রক্ষকই হয়ে ওঠে ভক্ষক। সাধারণ মানুষ যাদের নিরাপত্তা আশা করেন, তারাই যদি নানান বেআইনি কাজে লিপ্ত থাকেন, তাহলে আমজনতা কাদের আর ভরসা করবেন। অনেক সময়ই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ থাকলেও থানায় সেই অভিযোগ নেওয়া হয় না। ফলে আমজনতাকে আদালতের দ্বারস্থ হতে হয়। এবার সেই সমস্যার সমাধান মিটবে। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনবেন খোদ পুলিশমন্ত্রীই (Mamata Banerjee Formed Committee to Take Complaints against Police)। তেমনই ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য এবার একটি নতুন কমিটি গড়লেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির নাম দেওয়া হয়েছে ‘স্টেট পুলিশ কমপ্লেন্টস অথরিটি’। কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। এছাড়াও রয়েছেন সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবার থেকেই এই কমিটির কাছেই পুলিশকে নিয়ে যাবতীয় অভিযোগ করতে পারবেন আমজনতা (Mamata Banerjee Formed Committee to Take Complaints against Police)।
পুলিশকে নিয়ে অভিযোগের অন্ত নেই জনসাধারণের। যানজটের জন্য পুলিশকেই দায়ী করে থাকেন মানুষ। তাছাড়া, টাকার বিনিময়ে দিনেরবেলাও ভারী গাড়ি ঢুকতে দেওয়া, বা হকার ও গাড়িচালকদের থী তোলা নেওয়া, এমন অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি এই তোলা নেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নের বৈঠক থেকে। তোলা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি (Mamata Banerjee Formed Committee to Take Complaints against Police)।
আবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও কম নয়। অনেক ক্ষেত্রেই অনেক অভিযোগ পুলিশ দায়ের করতে চায় না বলে দাবী করা হয়। অভিযোগ নেওয়া দূর, অনেক সময় অভিযোগকারীকে হেনস্থা করার নানান অভিযোগও উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার এমন নানান অভিযোগ এলে, সেই প্রভাব পড়ে ভোট বাক্সেও।
নবান্ন সূত্রে খবর, কলকাতা ও জেলার নানান থানা থেকে পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার ও হেনস্থা করার অভিযোগ এসেছে। আর সেই কারণেই এবার এই বিষয়ে কঠোর হলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে পুলিশের জুলুমের শিকার না হয়, সেই কারণেই এই কমিটি গড়া হয়েছে বলে খবর (Mamata Banerjee Formed Committee to Take Complaints against Police)।





