বর্তমান সময়ে শুধুমাত্র ইলেকট্রিক স্কুটার বা চার চাকাই নয়, ইলেকট্রিক বাইসাইকেল কেনার দিকেও ঝুঁকেছে মানুষ। নিত্য যাতায়াত করার জন্য এখন অনেক ভারতীয়ই ব্যবহার করে থাকেন এই ই-বাইসাইকেল বা ই-বাইক। এবার রাইডারদের চমক লাগাতে দারুণ ব্যাটারির ই-বাইক বাজারে আনল Decathlon। তাদের Decathlon Rockrider E-ST100 ই-বাইকের দাম শুনলে চমকে উঠতে হয় বৈ কী! অত্যন্ত কম দামে এবার মিলছে দারুণ ই-বাইক।
কেমন রেঞ্জ এই Decathlon Rockrider E-ST100 ই-বাইকের?
এই ই-সাইকেল ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এতে রয়েছে ৩৮০ AH Samsung লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাক ফুল চার্জ হতে সময় নেয় ৬ ঘণ্টা। জানা গিয়েছে, ১০০ কিমি রেঞ্জ পাওয়া যাবে কেবল সমতল রাস্তায়। ই-সাইকেলে রয়েছে ২৫০ ওয়াট রিয়ার হাব মোটর যা সর্বোচ্চ ৪২ এনএম টর্ক তৈরি করতে পারে। ই-সাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।
কী কী ফিচার্স রয়েছে এই ই-বাইকে?
E-ST100 সাইকেলে যাতে সবাই চড়তে পারেন তার জন্য এতে দু’ধরনের ফ্রেম সাইজে উপলব্ধ – মিডিয়াম এবং লার্জ। প্যাডেল অ্যাসিস্ট্যান্স-এর ক্ষেত্রে তিনটি মোড পাওয়া যাবে – ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট। এছাড়াও এই ই-বাইকে মিলবে একটি এলসিডি ডিসপ্লে যেখানে সাইকেলের গতি, স্টপওয়াচ, কত দূরত্ব কভার হয়েছে, সাইকেলের গড় গতি, ব্যাটারি লেভেল, রিসেট ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।
এই ই-সাইকেলের ফ্রেমের উপর লাইফটাইম ওয়ারেন্টি এবং ব্যাটারির উপর ২ বছর অথবা ৫০০ চার্জিংয়ের ওয়ারেন্টি পাওয়া যাবে। ভারতের স্পোর্টস ব্র্যান্ড হিসাবে পরিচিত ডিক্যাথলন। নানা ধরনের স্পোর্টস সরঞ্জামের পাশাপাশি এবার থেকে ইলেকট্রিক বাইকও বিক্রি করছে ডিক্যাথলন।
কত দাম এই ই-বাইকের?
এই Decathlon Rockrider E-ST100 এর দাম ৮৪,৯৯৯ টাকা। সমস্ত ট্যাক্স মিলিয়ে এই ই-বাইকের দাম পড়বে ১,২৯,৯৯৯ টাকা।





