দুর্দান্ত ক্যামেরা আর ৬ জিবি র‍্যামের অসাধারন স্মার্টফোন, দারুণ ফিচার্স-সহ এই ৪টি ফোন পান ১৫,০০০ টাকারও কম দামে

কোনও স্মার্টফোন কিনতে গেলে আমরা প্রথমেই সেই ফোনের ক্যামেরা, ব্যাটারির সম্পর্কে জিজ্ঞাসা করি। কিন্তু অনেকেই সেই ফোনের র‍্যাম সম্পর্কে জানতে ভুলে যাই। আর ফলবশত, কিছুদিন পর থেকেই সেই ফোনে দেখা দেয় নানান সমস্যা। ফটো, ভিডিও সেভ করতে পারা যায় না। কারণ ফোনে স্টোরেজ কম।

সেই কারণে স্মার্টফোন কেনার আগে অবশ্যই সেই ফোনের র‍্যাম সম্পর্কে ভালোভাবে জেনে তবেই কেনা উচিত। অনেকের ধারণা র‍্যাম বেশি হলে ফোনের দামও বেশি হবে। হ্যাঁ, কথাটা যে খুব ভুল তা নয়। তবে কম দামের মধ্যেও কিন্তু দারুণ র‍্যামের স্মার্টফোন আজকাল মেলে বাজারে।

১৫,০০০ টাকারও কমে কিছু দুর্দান্ত র‍্যাম-যুক্ত স্মার্টফোন দেaখে নেওয়া যাক-

Oppo A31

Oppo-এর এই ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র ১২,০০০ টাকায়। এই ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ৬.৫ ইঞ্চি ডিসপ্লে সহ MediaTek ৬৭৬৫ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। এই ফোনে রয়েছে ১২+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নানান কালার ভ্যারিয়েন্টও রয়েছে এই ফোনে/

Redmi 9 Power

Redmi-র এই স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৭৬২ প্রসেসর। এই ফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ ও একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Redmi-র এই ফোনের দাম প্রায় ১৩,০০০ টাকা।

Lava Z6 Aqua Blue

৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের স্মার্টফোনে এই কোম্পানিটিরও নাম আছে। এর দাম প্রায় ১০,০০০ টাকা। ফোনটিতে রয়েছে MediaTek Helio জি৩৫ অক্টা কোর চিপসেট প্রসেসর। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই স্মার্টফোনে থাকছে ১৩+৫+২ মেগাপিক্সেলের একটি ট্রিপল রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে একটি দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা। খুবই কম দামে ৬ জিবি র‍্যামের এই ফোনটি পেয়ে যাবেন আপনি।

Vivo Y20

Vivo-র এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ১৪,০০০ টাকায়। এই ফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনে ৩টি ক্যামেরার পিছনের ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য একটি দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও অন্যান্য খবর