ইনিংস শুরু বর্ষার! তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৪ জেলা, সপ্তাহের শুরুতেই দুর্দান্ত ব্যাটিং বর্ষার, বড় বদল আবহাওয়ার

স্বাভাবিক সময়ের থেকে বেশ খানিকটা দেরিতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। অবশেষে স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। উত্তর থেকে ধীরে ধীরে বর্ষা এগোচ্ছে দক্ষিণের দিকে। ফলে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশই মেঘলা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলি যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে বলে জানা যাচ্ছে।

গতকাল, রবিবার গোটা রাজ্যেই কোথাও এক পশলা তো কোথাও আবার বেশ ঝেঁপে বৃষ্টি হয়েছে দফায় দফায়। আজ, সোমবারও তেমনই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আজ, সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে। এদিন সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৮ শতাংশ।

অন্যদিকে আবার ইতিমধ্যেই উত্তর ভারতের নানান প্রান্তে ভারী বর্ষণ শুরু হয়েছে। দিল্লি-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। দেরিতে প্রবেশ করলেও ভালোই প্রভাব দেখাচ্ছেন মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল না নিম্নচাপে পরিণত হয়েছে আর তা ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত এগোবে আগামী দু’দিনে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। সেই কারণে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিষেধ করা হয়েছে।

আরও অন্যান্য খবর