দুর্দান্ত মাইলেজ, দামও একেবারে বাজেটের মধ্যেই, ভারতের বাজারে রমরমিয়ে বিক্রি বাড়ছে এই ৫ স্কুটারের

বর্তমান যুগে স্কুটার যাতায়াতের মাধ্যমের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। নিত্য দিনের যাতায়াতের জন্য এখন স্কুটারের জুড়ি মেলা ভার। ভারতীয় বাজারেও এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে স্কুটার।

অনেকের স্কুটার কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে পিছিয়ে যান। তবে এবার তাদের জন্য রয়েছে দারুণ মাইলেজ কিন্তু বাজেটের মধ্যেই একাধিক  স্কুটারের অপশন।

কোন কোন কোম্পানির স্কুটার সেগুলো, দেখে নিন-

Suzuki Access

হন্ডা অ্যাক্টিভা এবং টিভিএস জুপিটারের বাইরে যে স্কুটার জায়গা করে নিয়েছে সেটি হল সুজুকি অ্যাক্সেস। অক্টোবরে বিক্রি হয়েছে ৫৬,৯০৯টি ইউনিট। এই স্কুটার ১২৫ সিসি ইঞ্জিনের বিক্রি হয়। দাম রয়েছে ৮২,২০১ টাকা থেকে ৯২,৩০১ টাকা (এক্স-শোরুম)।

TVS Jupiter

হন্ডা অ্যাক্টিভার মূল প্রতিপক্ষ টিভিএস জুপিটার বিক্রি হয়েছে ৯১,৮২৪টি ইউনিট। এই স্কুটারও ১১০ সিসি এবং ১২৫ সিসি ইঞ্জিনে বিক্রি হয়। ৬৫ কিমি প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে জুপিটার। স্কুটারের দাম ৭৬ হাজার থেকে ৯১ হাজার টাকা।

Honda Dio

ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটির তালিকায় বেশ ভালো স্থানে রয়েছে হন্ডা ডিও। অক্টোবরে বিক্রি হয়েছে ৩২,৩৮৫টি ইউনিট। এই স্কুটারের দাম ৭৪,২৩৪ টাকা থেকে ৮১,৭৩৫ টাকা (এক্স-শোরুম)।

Honda Activa

১১০ সিসি এবং ১২৫ সিসি দুই ধরনেই ইঞ্জিনে বিক্রি হয় এই স্কুটার। অক্টোবরে এই স্কুটারের ২,১৮,৮৫৬টি ইউনিট বিক্রি হয়েছে ভারতে। ৬০ কিমি প্রতি লিটারের বেশি মাইলেজ দিয়ে থাকে এই স্কুটার। বাজারে এটির দাম ৭৬ হাজার টাকা থেকে ৮২,০০০ টাকা।

TVS Ntorq

টিভিএসের এই স্কুটার তরুণ-তরুণীরা বেশ পছন্দ করেন। লুকে স্টাইলিশ এবং মাইলেজও ভালো। অক্টোবরে বিক্রি হয়েছে ৩৪,৪৭৬টি ইউনিট। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটারের দাম ৮৭,১৩৩ টাকা থেকে ১.০৮ লাখ টাকা (এক্স শোরুম)।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles