বর্তমানে গোটা দেশেই এখন ই-বাইকের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। পরিবেশ-বান্ধব এই যান এখন সকলের প্রিয় তালিকার মধ্যে ঢুকে পড়েছে। নিত্য যাতায়াতের জন্য এখন অনেকেই ই-বাইক বেছে নিচ্ছেন। তবে অনেক ক্ষেত্রেই ই-বাইকের দাম শুনলে আবার পিছিয়ে যান গ্রাহকরা। এবার তাদের মুশকিল আসান হিসেবে এগিয়ে এল Hero ও Tata। এই দুই কোম্পানি অত্যন্ত কম টাকায় লঞ্চ করল একাধিক ই-বাইক যা চমকে দেবে সকলকে। জেনে নেওয়া যাক সেই ই-বাইকগুলির সম্পর্কে-
Hero Lectro Kinza 27.5T
হিরো সাইকেলের এই ই-বাইক অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকেও কিনতে পারবেন। এর দাম ২৪,৯৯৯ টাকা। এই ই-বাইকে রয়েছে ওয়াটারপ্রুফ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা চার্জ হতে সোয় নেয় ৪ ঘণ্টা। ই-বাইকের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বাধিক ২৫০ ওয়াট শক্তি উত্পন্ন করতে পারে এটি। এতে রয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৭.৫ ইঞ্চি ডবল রিমড অ্যালয় হুইল। Hero Lectro Kinza সর্বাধিক রেঞ্জ থ্রটেল মোডে ২৪ কিলোমিটার এবং প্যাডেলিক মোডে ৩০ কিলোমিটার।
Tata Stryder Zeeta Plus
টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড মালিকাধীন Stryder লঞ্চ করেছে এই ই-বাইক। যার দাম ২৬,৯৯৫ টাকা। যারা প্রতিদিন যাতায়াত বা নিয়মিত সাইক্লিং করেন, তাদের জন্য এই ই-বাইক আদর্শ হতে পারে। এতে দেওয়া হয়েছে ৩৬ ভোল্ট/৬ AH ব্যাটারি যা সর্বোচ্চ ২১৬ Wh শক্ত সরবরাহ করতে পারে। এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৩ ঘণ্টা। ই-বাইকের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অটো-কাট ব্রেক এবং ডিস্ক ব্রেক রয়েছে এই ই-বাইকে।
Hero Lectro H3
Hero Lectro সিরিজের অন্যতম একটি ই-বাইক H3। এতে রয়েছে ৫.৮ AH লিথিয়াম আয়ন-ব্যাটারি প্যাক ও BLDC মোটর। এই ই-বাইকে ফুল চার্জে রেঞ্জ পাওয়া যায় ৩০ কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা, এই ই-বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। উপরোক্ত দুই ই-বাইকের মতোই Hero Lectro H3 এর সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাজারে এটির দাম ২৮,৯৯৯ টাকা।





