ইলেকট্রিক স্কুটারে ৩১,০০০ টাকা ছাড় দিচ্ছে Hero, এখনই ঘরে তুলুন নতুন সদস্যকে, অফার কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্তই

দেশের অন্যতম জনপ্রিয় দু’চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হল Hero। বাজারে নানান সময় নানান স্কুটার, বাইক এনে সকলকে চমক দিয়েছে সংস্থা। তাদের বাইক, স্কুটারের খ্যাতি ভারতীয় বাজারে তুখোড়। এবার বছর শেষে এক দারুণ অফার নিয়ে হাজির এই সংস্থা। এক ইলেকট্রিক স্কুটারে ৩১,০০০ টাকা ছাড় দিচ্ছে Hero। তাহলে নতুন বছরটা কী নতুন ইলেকট্রিক স্কুটার দিয়ে শুরু করার ভাবছেন নাকি?    

কোন স্কুটারে মিলছে এমন ছাড়?

সংস্থার তরফে জানানো হয়েছে যে নিজেদের Hero Vida V1 স্কুটারে মিলছে এমন দুর্দান্ত ছাড়। জানা গিয়েছে, ডেলের স্টিকার প্রাইসের উপরে রয়েছে ৬,৫০০ টাকার ছাড়। এক্সচেঞ্জ বোনাস ৫,০০০ টাকার ও লয়্যালটি বোনাসও রয়েছে ৭,৫০০টাকার। শুধু তাই-ই নয়, এর উপর থাকছে ২,৫০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। ১,১২৫ টাকার কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। বর্ধিত ব্যাটারি ওয়ারান্টিও দেওয়া হচ্ছে এই অফারে, যার জন্য ব্যবহারকারীদের আলাদা করে খরচ করতে হবে ৮,২৫৯ টাকা।

যারা ফাইন্যান্সিং অপশনে এই স্কুটার কিনবেন, তাদের জন্যও রয়েছে অফার। গ্রাহকরা ৫.৯৯% সুদের হারে এই স্কুটারটি কিনতে পারবেন। লোনের জন্য জ়িরো প্রসেসিং ফি দিতে হবে আর EMI হিসেবে প্রতি মাসে গ্রাহকদের খরচ করতে হবে ২,৪২৯ টাকা। গ্রাহকদের এই অফার দিতে এই সংস্থার হিরো ফিনকর্প, আইডিএফসি, ইকোফাই-এর মতো একাধিক NBFC-এর সঙ্গে জুটি বেঁধেছে।

কী কী ফিচার্স রয়েছে Hero Vida V1 Plus-এ?

  • এই Hero Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৪৪ kWh ব্যাটারি। এই স্কুটারটি একবার চার্জে সর্বাধিক ১৪৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
  • আবার V1 Pro স্কুটারে রয়েছে বেশ বড় একটি ৩.৯৪ kWh ব্যাটারি প্যাক, যা সর্বাধিক ১৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
  • এই দুটি ভ্যারিয়েন্টেই রয়েছে একই ইলেকট্রিক মোটর, যা ৬ kW পিক পাওয়ার দিতে পারে। V1 ইলেকট্রিক স্কুটারটি সর্বাধিক প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার স্পিড দিতে পারে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles