বর্তমান যুগে স্মার্টফোন যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ফোন কেনার সময় যে দুটি বিষয় আমাদের মাথায় থাকে, তা হল ব্যাটারি ও ক্যামেরা। কম বাজেট অথচ ভালো ব্যাটারি ও ক্যামেরার ফোন সকলেই চায়। তাদের জন্য এবার দারুণ ফোন নিয়ে এল itel P40+। খুব কম দামের মধ্যে এবার মিলছে 7000 mAh ব্যাটারির এই ফোন।
কত দাম এই ফোনের?
এই ফোনের আসল দাম ৯,৯৯৯ টাকা। তবে এই দামের উপর অফার দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon। অ্যামাজন প্রাইম ডে সেল উপলক্ষ্যে এবার এই itel P40+ ফোনটি গ্রাহক পেয়ে যেতে পারেন মাত্র ৭,২৮৯ টাকায়।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
এই ফোনটিতে একটি ৬.৮ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে এবং তার রেজ়োলিউশন ৭২০ x ১,৬৪০ পিক্সেল। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর, যা পেয়ার করা থাকছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এই র্যাম আপনি আবার ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
কেমন ক্যামেরা রয়েছে এই ফোনে?
দাম কম হলেও এই ফোনের ক্যামেরা সেটআপও দারুণ। itel P40+ এ প্রাইমারি সেন্সর হিসেবে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি AI সেন্সরও দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।
কেমন ব্যাটারি রয়েছে এই ফোনে?
এই ফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার হল এর ব্যাটারি। বেশ বড় এবং শক্তিশালী ৭,০০০ মেগাহার্টজের ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে Itel P40+ ফোনটি আপনাকে ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। এর পাশাপাশি ৭২ ঘণ্টা পর্যন্ত মিউজ়িক প্লেব্যাক এবং ৪১ ঘণ্টা টকটাইমও দিতে পারবে ফোনটি।





