এবার iPhone 14 Plus কিনুন মাত্র ৩০,৯৯৯ টাকায়, নতুন বছরে হাতে থাকুক নতুন আইফোন, চলছে বাম্পার অফার

যখন iPhone 14 Plus প্রথম লঞ্চ হয়, সেই সময় এই ফোন এতটা জনপ্রিয় হয়নি, যতটা iPhone 15 Plus লঞ্চ হওয়ার পর হয়েছে। iPhone 15 Plus লঞ্চ হওয়ার পরই iPhone 14 Plus-এর দাম ১০,০০০ টাকা কমিয়ে দিয়েছে সংস্থা নিজেই। যখন iPhone 14 Plus লঞ্চ হয়, তখন এই ফোনের দাম ছিল ৮৯,৯০০ টাকা। তবে এবার সেই ফোনই আপনি কিনতে পারেন আরও কম টাকায় অর্থাৎ মাত্র ৩০,৯৯৯ টাকাতেই।

কী কী ফিচার্স রয়েছে iPhone 14 Plus ফোনে?

  • iPhone 14 Plus-এ ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে।
  • পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি A15 বায়োনিক চিপসেটের সাহায্যে চালিত হয়।
  • এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর এবং সেকেন্ডারি হিসেবে একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে।
  • ৫জি সাপোর্ট করে এই ফোন।
  • একবার চার্জেই এই ফোনটি ২৬ ঘণ্টার ব্যাকআপ দিতে পারে।
  • iPhone 14 Plus ফোনটির মোট পাঁচটি কালার অপশন রয়েছে। সেগুলি হল- ব্লু, পার্পল, মিডনাইট, স্টারলাইট ও রেড।

কোথায় কীভাবে এত কম দামে মিলবে iPhone 14 Plus?

iPhone 14 Plus এবার গ্রাহক কিনতে পারেন মাত্র ৩০,৯৯৯ টাকাতেই। বছর শেষে Flipkart-এ যে সেল চলছে, তাতেই গ্রাহকরা এত কম দামে এই ফোন কিনতে পারেন। প্রাথমিকভাবে ফ্লিপকার্ট সেলে এই ফোনের উপরে ১২,৯০১ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এর ফলে আই ফোনের দাম কমে দাঁড়াচ্ছে ৬৬,৯৯৯ টাকায়। এর উপর আবার থাকছে ফেডারেল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ক্রেডিট ইএমআই ট্রানজ়াকশনের উপরে আরও ১,৫০০ টাকার ছাড়। ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে ৬৫,৪৯৯ টাকা।

অফারের এখানেই শেষ নয়। এরপরও আবার রয়েছে এক্সচেঞ্জ অফারে। গ্রাহক যদি নিজের পুরনো ফোনটা বদলে নতুন iPhone 14 Plus কিনতে চান, তাহলে আরও অতিরিক্ত ৩৪,৫০০ টাকার ছাড় মিলবে। আর এর ফলে iPhone 14 Plus-এর দাম হয়ে দাঁড়াচ্ছে ৩০,৯৯৯ টাকা। এমন ছাড় আর এমন কম টাকায় আইফোন কিন্তু আপনি একমাত্র ফ্লিপকার্ট সেলেই পেতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles