‘তৃণমূল উত্তরবঙ্গকে ভালোবাসে না, নিজেদের ক্ষমতাতেই উত্তরবঙ্গকে গড়তে হবে’, বাংলাভাগের দাবীকেই উস্কে দিলেন বিজেপি সাংসদ?

BJP Claimed TMC Does Not Love North Bengal: উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল ভাবে না। উত্তরবঙ্গকে ভালোবাসে না তৃণমূল। তাই উত্তরবঙ্গের উন্নয়ন উত্তরবঙ্গবাসীকেই করতে হবে। আর বিজেপি সেই নিয়ে পদক্ষেপও নিচ্ছে। এমনটাই জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এরই সঙ্গে ফের একবার বাংলা ভাগের দাবীকেও উস্কে দিলেন তিনি (BJP Claimed TMC Does Not Love North Bengal)।     

গতকাল, রবিবার এক সাংবাদিক বৈঠক করে রাজু বিস্ত বলেন, “প্রকাশ্যেই বলছি চা শিল্পের এই দুর্দশার জন্য কেন্দ্রের অবশ্যই দায় রয়েছে। কিন্তু রাজ্যও নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না। রাজ্যও চা বাগান থেকে রাজস্ব আদায় করে। চা বাগানের জমি রাজ্যের হাতে। বেচা – কেনাও রাজ্যই করে। রাজ্যের হাতে যে চা বাগানগুলি ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে। আর যাদের বিক্রি করেছে তাদেরই চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার মধ্যে মোটা টাকা কালো টাকা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়েছে” (BJP Claimed TMC Does Not Love North Bengal)

বিস্ফোরক দাবী করে বিজেপি সাংসদ বলেন, “উত্তরবঙ্গকে তৃণমূল ভালোবাসে না। আমাদের নিজেদের ক্ষমতায় উত্তরবঙ্গকে গড়তে হবে। আর আমরা সেই রাস্তায় এগিয়ে গিয়েছি। ওরা যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বানিয়েছে প্রতি বছর তার জন্য বরাদ্দের অর্ধেক টাকা ফেরত যায়” (BJP Claimed TMC Does Not Love North Bengal)

বাংলা ভাগ নিয়ে আবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দাবী, “আলাদা রাজ্যের দাবী পরিস্থিতির ওপর নির্ভরশীল। কখনও দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এই দাবী ওঠে, কখনও জাতিসত্ত্বার প্রশ্নে”।

বিজেপি সাংসদ রাজু বিস্তের কথায়, কেন্দ্র সরকার থেকে সবথেকে বেশি বরাদ্দ বাংলার জন্যই হয়। সেই খতিয়ান তুলে ধরে সাংসদ বোঝান, “মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ না কি কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত হয়? ২০২১ – ২২ সালে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় ছিল ৭২,০০০ কোটি টাকা। আমাদের কেন্দ্রের সরকার দিয়েছিল ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা। ২০২২ – ২৩ সালে রাজ্যের নিজস্ব রাজস্ব সংগ্রহ ছিল ৮২,০০০ কোটি টাকা। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গকে দেওয়া হয় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। আমাদের গোটা দেশে যে GST সংগ্রহ হয় তার ৪.৩৯ শতাংশ যায় পশ্চিমবঙ্গ থেকে। আর কেন্দ্রের তরফে GST বাবদ ফেরত আসে ৭.৫ শতাংশ। মহারাষ্ট্র GST সংগ্রহ করে ২৩.৩৮ শতাংশ। আর মহারাষ্ট্রকে কেন্দ্র দেয় ৬.৩ শতাংশ। মুখ্যমন্ত্রীকে বলব অসত্য ভাষণ দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করবেন না” (BJP Claimed TMC Does Not Love North Bengal)

আরও অন্যান্য খবর