আকর্ষণীয় অফার Jio-র, এবার Swiggy-তে অর্ডার করলেই বড় ছাড়, নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা

নানান সময় নানান আকর্ষণীয় অফার নিজেদের গ্রাহকদের জন্য নিয়ে আসে Jio। জিও-র নানান রিচার্জ প্ল্যানে নানান ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রি মেলে। যার ফলে নানান ওয়েব সিরিজ, সিনেমা সহজেই দেখতে পান গ্রাহকরা। এবার অনলাইন অর্ডারের ক্ষেত্রেও দারুণ অফার আনল জিও।

জিও-র নতুন রিচার্জ প্ল্যানে মিলছে দারুণ অফার যাতে Swiggy-তে অনলাইন খাবার অর্ডার করলেই মিলবে আকর্ষণীয় ছাড়। জিও এই নতুন প্ল্যানের নাম Jio-Swiggy Festive প্রিপেড প্ল্যান বা Jio Swiggy One Lite। এই প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের খরচ করতে হবে ৮৬৬ টাকা।

কী কী সুবিধা মিলবে এই ৮৬৬ টাকার প্ল্যানে?

এই ৮৬৬ টাকার এই Jio সুইগি রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। দৈনিক ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে যাবে 64 Kbps-এ। এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টা করে এসএমএস পাঠানোর অফার। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

অন্যান্য প্ল্যানের মতো এই রিচার্জ প্ল্যানেও জিও গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G ডেটা এবং জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন অফার। অতিরিক্ত অফারের দিক থেকে এই ৮৬৬ টাকার Swiggy-র ফ্রি ডেলিভারি বেনিফিটস দিচ্ছে জিও। খাবার থেকে শুরু করে মুদিদ্রব্য ও অন্যান্য ক্যাটেগরিতে আকর্ষণীয় ছাড় পাবেন গ্রাহকরা। অফারের এখানেই শেষ নয়। তিন মাসের জন্য Swiggy One Lite সাবস্ক্রিপশন বেনিফিটও মিলবে এই রিচার্ক প্ল্যানে।

এই Swiggy ওয়ান লাইট সাবস্ক্রিপশন ঠিক কী? কী কী সুবিধা মিলবে?

Swiggy ওয়ান লাইট সাবস্ক্রিপশন বেনিফিটের জন্য গ্রাহকদের আলাদা করে ৬০০ টাকা খরচ করতে হয়। এর ফলে গ্রাহকরা পাবেন-

  • ১৪৯ টাকার উপরে খাবার অর্ডারে ১০টি ফ্রি হোম ডেলিভারি।
  • ১৯৯ টাকার উপরে ইনস্টামার্ট অর্ডারে ১০টি ফ্রি হোম ডেলিভারি।
  • বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে ৩০% অতিরিক্ত ছাড়।
  • ৬০ টাকার উপরে জেনি ডেলিভারিতে ১০% ছাড়।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles