দুর্দান্ত অফার! টানা ৬ মাসের জন্য ৩৯৯ টাকার রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে জিও, তাড়াতাড়ি জেনে নিন সমস্ত তথ্য

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই কম দামে নানান রিচার্জ প্ল্যান এনেছে জিও। এর জেরে উপকৃত হয়েছেন মধ্যবিত্তরা। এবার আরও এক বাম্পার অফার আনল রিলায়েন্স জিও। সংস্থার তরফে জানানো হয়েছে টানা ৬ মাস গ্রাহকদের ফোনে রিচার্জ করে দেবে জিও। ৬ মাস ধরে ৩৯৯ টাকার রিচার্জ করবে সংস্থা।

কী কী সুবিধা রয়েছে এই ৩৯৯ টাকার প্ল্যানে?

  • জিও-র এই ৩৯৯ টাকার এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
  • এই প্ল্যানে প্রতিদিন গ্রাহক পাবেন ৩ জিবি ডেটা, দৈনিক ১০০টি SMS ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।
  • এই প্ল্যানের সঙ্গেই মিলবে জিও সিনেমা, জিও টিভি-র সাবস্ক্রিপশনও।
  • মিলবে আনলিমিটেড 5G সুবিধাও পাওয়া যাবে এতে।
  • এই রিচার্জ প্ল্যান দু-এক মাস নয় টানা ৬ মাস বিনামূল্যে মিলবে। ৬ দিয়ে ৩৯৯ গুণ করলে দাঁড়ায় ২৩৯৪ টাকা।

এই অফার পেতে গেলে মেনে চলতে হবে একটি শর্ত

আপনি কী আইফোন ১৫ সিরিজ কেনার প্ল্যান করছেন? যদি আইফিন ১৫ কেনেন, তাহলে আপনি পাবেন এই অফারটি। জিও-র তরফে জানানো হয়েছে, যেসমস্ত গ্রাহক রিলায়েন্স রিটেল স্টোর, রিলায়েন্স ডিজিটাল অনলাইন ও জিও মার্ট থেকে আইফোন ১৫ কিনবেন, তাদের এই ৩৯৯ টাকার রিচার্জ ৬ মাসের জন্য বিনামূল্যে দেবে সংস্থা।

২২ সেপ্টেম্বর থেকে ভারতে আইফোন ১৫-এর সেল শুরু হয়েছে। আর একটি বিষয় হল, জিও-র এই বিনামূল্যে রিচার্জের সুবিধা কিন্তু শুধুমাত্র নতুন জিও প্রিপেইড গ্রাহকরাই পাবেন। কেউ যদি চান তাহলে নিজের পুরনো সিম জিও-তে পোর্ট করাতেও পারেন।

জিও- তরফে জানানো হয়েছে, আইফোন ১৫-তে জিও সিম অ্যাক্টিভ করার ৭২ ঘণ্টার মধ্যেই এই রিচার্জ অফার ক্রেডিট করে দেওয়া হবে। ইমেইল ও এসএমএস-র মাধ্যমে এই বিষয়ে নোটিফিকেশন পাঠিয়ে দেবে সংস্থা।

আইফোন ১৫-এর দাম কত?

ভারতে আইফোন ১৫ এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা সেই দাম পৌঁছেছে ১,৯৯,৯০০ টাকায়। আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের দাম এটি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles