সম্প্রতি Motorola-র তরফে লঞ্চ করা হয়েছে Moto E13 ফোনটি। এই ফোন নিয়ে বেশ অনেকদিন ধরেই নানান চর্চা চলছে। আগামী ১৬ই আগস্ট থেকে অফলাইন ও অনলাইন মাধ্যমে বিক্রি শুরু হবে এই ফোনের। যাদের ফোন কেনার বাজেট ১০,০০০-এর নীচে, তাদের জন্য এই ফোন উপযুক্ত। খুবই কম দামে এমন দারুণ ফিচার্সের ফোন পাওয়া সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।
কী কী রঙে মিলছে এই ফোন?
মটোরোলা হ্যান্ডসেটটি তিনটি রঙে কিনতে পারবেন – কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন এবং ক্রিমি হোয়াইট।
কী কী ফিচার্স রয়েছে এই Moto E13 ফোনে?
এই স্মার্টফোনটিতে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি IPS LCD ডিসপ্লে, UNISOC T606 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও এতে প্রিমিয়াম অ্যাক্রিলিক গ্লাস (PMMA) বডি, ডলবি অ্যাটমস অডিও এবং ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, এই ফোনে একবার চার্জ দিলে, তা ৭২ ঘণ্টা চালাতে পারবেন। Motorola- মতে এই ফোনের সেগমেন্টে-প্রথম IP52 ওয়াটার রেজিস্ট্যান্স ডিজাইন দেওয়া হয়েছে। Motorola Moto E13-এডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই (5GHz এবং 2.4GHz উভয়ই), একটি USB Type-C 2.0 এবং ব্লুটুথ ৫.০ ওয়্যারলেস প্রযুক্তির সাপোর্ট রয়েছে।
ক্যামেরার কেমন?
Moto E13 ফোনে ১৩ মেগাপিক্সেল AI-চালিত ক্যামেরা সিস্টেম রয়েছে। এত কম দামে ফোনের ক্যামেরায় আপনি AI সাপোর্ট পাবেন। এছাড়াও ক্যামেরায় বিভিন্ন ফিচার রয়েছে। ফেস বিউটি এবং পোর্ট্রেট মোড-এর মতো অনেক ফিচার পাবেন।
কত দাম এই ফোনের?
এই ফোনটি তিনটি স্টোরেজে লঞ্চ করা হয়েছে। ৬৪ জিবি স্টোরেজ সহ এর ২ জিবি র্যামের দাম ৬,৯৯৯ টাকা, ৬৪ জিবি স্টোরেজ সহ ৪ জিবি র্যামের দাম ৭,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র্যামের দাম ৮,৯৯৯ টাকা। ফোনটি Flipkart এবং Geomart থেকেও কেনা যাবে।





