কিছুদিন আগেই লঞ্চ হয়েছে iPhone 15। আর নতুন এই ফোন লঞ্চ হওয়ার পর থেকেই বেশ সস্তা হয়ে গিয়েছে iPhone 14 Plus। কোনও নতুন মডেলের আইফোন লঞ্চ হওয়ার পর তার আগের মডেলের ফোন সস্তা হয় ঠিকই, কিন্তু iPhone 14 Plus একটু বেশিই সস্তা হয়েছে। আইফোনের নতুন মডেল লঞ্চ হওয়ার পর iPhone 14 Plus-এর বিক্রিও বেড়েছে দারুণভাবে। এই ফোনে মিলছে ৪০,০০০ টাকার ছাড়। ফলে এই ফোন এখন সহজেই আপনি কিনে ফেলতে পারবেন ২৪,৫৯৯ টাকায়।
কী কী ফিচার্স রয়েছে iPhone 14 Plus-এ?
- Apple iPhone 14 Plus-এ রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে।
- এই ফোনে রয়েছে অত্যাধুনিক A15 Bionic চিপসেট।
- এই ফোনের ক্যামেরা সেটআপ দারুণ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি আলট্রা ওয়াইড সেন্সর।
- একবার চার্জ দিলে এই ফোনটি ২৬ ঘণ্টার ব্যাকআপ দেয়।
কীভাবে এত কম দামে মিলবে iPhone 14 Plus?
গত বছর এই ফোনটি যখন লঞ্চ হয়, তখন এর দাম ছিল ৮৯,৯০০ টাকা। তবে iPhone 15 Plus লঞ্চ হওয়ার পর iPhone 14 Plus-র দাম এক ধাক্কায় ১০,০০০ টাকা কমেছে। তবে এই ফোন কিনতে আপনাকে ৭৯,৯০০ টাকা নয়, বরং খরচ করতে হবে মাত্র ২৪,৫৯৯ টাকা।
দারুণ অফার দিচ্ছে Flipkart। এই জনপ্রিয় ই-কমার্স সংস্থা প্রাথমিক ভাবে iPhone 14 Plus ফোনের উপরে ১৪,৯০১ টাকার ছাড় দিচ্ছে। ফলে এই ফোনের দাম দাঁড়াচ্ছে ৬৪,৯৯৯ টাকা। গ্রাহকের কাছে যদি কোটাক ব্যাঙ্ক, এসবিআই এবং আরবিএল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে, তাহলে তিনি ১২৫০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন। ফলে iPhone 14 Plus-এর দাম দাঁড়াচ্ছে ৬৩,৭৪৯ টাকা।
এরপরও থাকছে আরও অফার। গ্রাহক যদি নিজের পুরনো আইফোন বদলে নিজেকে iPhone 14 Plus-এ কিনতে চান, তাহলে পুরনো ফোন বদলেই আরও অতিরিক্ত ৩৯,১৫০ টাকা ছাড় পাবেন গ্রাহক। এই সমস্ত অফার একসঙ্গে মেলালে iPhone 14 Plus-এর উপর মোট ৪৪,৪০০ টাকার ছাড় মিলবে। এর ফলে গ্রাহককে iPhone 14 Plus কেনার জন্য খরচ করতে হবে মাত্র ২৪,৫৯৯ টাকা।





