ভারতের স্মার্টফোনের বাজারে Motorola-র নাম বিশেষ উল্লেখযোগ্য। নানান সময় নানান ফোন বাজারে এনে গ্রাহকদের চমকে দেয় এই সংস্থা। আজকাল অনলাইন শপিংয়ের দিকে মানুষের ঝোঁক বেশি। এতে যেমন বাড়িতে বসেই আপনি আপনার পছন্দের জিনিস পেয়ে যান, তেমনই আবার নানান জিনিসের উপর মেলে ডিসকাউন্টও।
এবার Motorola-র ফোনেও মিলছে দারুণ ডিসকাউন্ট। এই সংস্থার একটি ফোন যদি আপনি Flipkart থেকে কেনেন, তাহলে সেই ফোনটি সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন আপনি। কীভাবে মিলবে এমন অফার, জেনে নিন এখনই।
কী কী ফিচার্স রয়েছে Motorola-র এই ফোনে?
- যে ফোনটিতে এই অফার মিলছে সেটি হল Moto G32। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে।
- এই ফোনের একটি 90Hz রিফ্রেশ রেট রয়েছে।
- এই ফোনে প্রসেসরের হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর।
- এই ফোনে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি মেমরি।
- এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- এই স্মার্টফোনটি কাজ করে Android 12 অপারেটিং সিস্টেমে।
- Moto G32 ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
- সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
- Moto G32 ফোনে ডলবি অ্যাটমোসের সঙ্গে স্টেরিও স্পিকার রয়েছে।
- এই স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে।
কীভাবে বিনামূল্যেই পাওয়া যাবে এই স্মার্টফোন?
Moto G32 এর টপ মডেল অর্থাৎ ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১১,৯৯৯ টাকা। তবে Flipkart-এ এই ফোনটি ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ২ হাজার টাকা ছাড় মিলছে এই ফোনে।
এর সঙ্গে আরও অনেক অফার পাবেন গ্রাহক। গ্রাহক যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কেনেন, তাহলে ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও কোম্পানি এই ফোনে ৯,৯৯৯ টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এর ফলে এই ফোন কিনতে গেলে এক টাকাও দিতে হবে না গ্রাহককে। তবে এই অফারটি গ্রাহকের ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে। গ্রাহকের পুরনো ফোনের অবস্থা যদি ভালো থাকে, তবেই তিনি সম্পূর্ণ ছাড় পাবেন এই ফোন কেনার জন্য।





