নিজের গ্রাহকদের সুবিধার্থে নানান সময় নানান বিশেষ চমকদার রিচার্জ প্ল্যান আনে নানান টেলিকম সংস্থাগুলি। ব্যবহারকারীদের নানা অনবদ্য অফারের রিচার্জ দেওয়ার দিক থেকে জিও বেশ এগিয়ে। তবে এবার পিছিয়ে নেই Airtelও। এবার Airtel নিয়ে এল এক দারুণ রিচার্জ প্ল্যান যাতে ডেটার সঙ্গে সঙ্গে গ্রাহক পেয়ে যাবে Netflix-এর সাবস্ক্রিপশনও।
জেনে নেওয়া যাক প্ল্যান সম্পর্কে-
এই রিচার্জ প্ল্যানের জন্য ব্যবহারকারীদের এককালীন খরচ করতে হবে ১,৪৯৯ টাকা। Airtel-এর ওয়েবসাইটে থেকে প্ল্যানটি রিচার্জ করা যেতে পারে। এয়ারটেলের এই রিচার্জ প্যাকটির বৈধতা ৮৪ দিন বা প্রায় তিন মাস। এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি করে হাই স্পিড ডেটা পাবেন গ্রাহকরা। আর এর সঙ্গে রয়েছেই দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা।
এই ১,৪৯৯ টাকার প্ল্য়ান যারা রিচার্জ করবেন, তারা প্রায় তিন মাসের জন্য Netflix সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অফারের এখানেই শেষ নয়। এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ১০০টা করে এসএমএস পাঠানোর সুযোগ। খরচ হিসেব করলে বোঝা যাবে, প্রতিদিন প্ল্যানটিতে ১৮ টাকারও কম খরচ করতে হচ্ছে।
যদি গ্রাহকের এই পরিমাণ ডেটার প্রয়োজন না থাকে এবং আর একটু কম খরচের প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে ৯৯৯ টাকার এয়ারটেল প্ল্যানটি খুবই ভালো। এই প্ল্যানে ডেটা একটু কম মিলবে। আবার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনও পাবেন না। এই ৯৯৯ টাকার এয়ারটেল প্ল্যানে ২.৫ জিবি পাবেন গ্রাহকরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার