ফের কয়লা কাণ্ডে তৎপর হল কেন্দ্রীয় এজেন্সি। আজ, বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর, দুর্গাপুর, মালদহ, কুলটি-সহ মোট ১৩টি জায়গায় হানা দিল সিবিআই। চলছে তল্লাশি।
এই কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিং ও স্নেহাশিস নামের দুই ব্যক্তির। এদের দু’জনের বাড়িতেই এদিন হানা দিয়েছে সিবিআই। শ্যামল সিংয়ের দু’টি ফ্ল্যাট ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, দুর্গাপুরের বাসিন্দা সৌরভ কুমার ও মালদহের রতুয়ার কাহালার বাসিন্দা এক প্রাক্তন সিআইএসএফ কর্তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
জানা গিয়েছে, কাহালার ওই সিআইএসএফ কর্তার বাড়ির লোকজনের মোবাইল বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ওই সিআইএসএফ কর্তা বেশ কয়েক বছর আসানসোলে ছিলেন। সেই সময় মাত্র কয়েক বছরের মধ্যেই চমকপ্রদ উত্থান হয় তাঁর। মাঝে বেশ কয়েক বছর নিখোঁজ ছিলেন তিনি। তারপর ফিরেও আসেন। আচমকা তাঁর বাড়িতে সিবিআই তল্লাশিতে গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সিবিআই সূত্রে খবর, যাদের বাড়িতে এদিন হানা দেওয়া হয়েছে, তারা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ। লালাকে মদত দিতেন ইসিএলের আধিকারিকরা। বিপুল টাকার বিনিময়ে তারা খনি থেকে অবৈধভাবে কয়লা তুলে পাচারের সাহায্য করতেন। সেই কয়লা ভর্তি গাড়ি যাতে সহজেই রাজ্যের বাইরে বেরিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতেন এই সিআইএসএফ কর্তারা।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!