টক্কর দেবে Hero, Bajaj-এর বাইকগুলিকে, নতুন আপগ্রেডেড মডেলের বাইক নিয়ে হাজির Honda Shine 125

কিছুদিন আগেই ইউনিকর্ন-এর নতুন ও আপগ্রেডেড মডেল লঞ্চ করেছে Honda। এবার নতুন বাইক আনল Honda Shine 125। আপডেটেড ভার্সনের এই বাইকের দাম শুরু হচ্ছে ৭৯,৮০০ টাকা থেকে। যে কেউ দেখলেই এই বাইকের প্রেমে পড়তে বাধ্য।

Honda Shine 125 বাইকের দাম কত?

Honda Shine 125-এর লেটেস্ট মডেলটি এখন দুটি ভ্যারিয়েন্টে অফার করা হবে। তার একটি হল ড্রাম ব্রেক এবং অপরটি ডিস্ক ব্রেক, যাদের দাম যথাক্রমে ৭৯,৮০০ টাকা এবং ৮৩,৮০০ টাকা। দুটি ভ্যারিয়েন্টের দামই দিল্লিতে এক্সশোরুমের। 125cc-র এউ প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেলটি টক্কর দিতে পারে Hero Glamour 125, Hero Super Splendor এবং Bajaj Pulsar 125-এর সঙ্গে।

কেমন ইঞ্জিন এই Honda Shine 125 বাইকে?

2023 Honda Shine 125 বাইকে পাওয়ারের জন্য রয়েছে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই বাইকটি এখন OBD2-কমপ্লায়েন্ট। এর মোটর ১১ এনএম পিক টর্কের সঙ্গে ১০.৭ bhp চার্ন আউট করতে পারে। ইঞ্জিনটি এখন পেয়ার করা রয়েছে একটি ৫ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে। ইঞ্জিনের এই সামান্য আপগ্রেডেশন ছাড়া Honda Shine 125 বাইকটি আর বাকি সব দিক থেকে আগের মতো একই রয়েছে।

নতুন এই Honda Shine 125 নিয়ে কী বলছে কোম্পানি?

নতুন Shine 125 লঞ্চ করে ভারতে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটারের প্রেসিডেন্ট, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর তুতসুমু ওতানি বলছেন, “125cc মোটরসাইকেল সেগমেন্টে নেতৃত্বস্থানীয় জায়গায় থেকে ব্র্যান্ড Shine-এর সাফল্য আমাদের গ্রাহকদের ভালবাসা এবং আস্থার প্রমাণ। আমরা ২০২৩ Shine 125 চালু করার সঙ্গে আমি আত্মবিশ্বাসী, এটি তার বিভাগে একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করবে এবং আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles