ফের পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হল রাজ্যের এক এলাকা। বিজেপি বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল বোমা। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁয়। তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
গতকাল, বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। সভাইপুর গ্রামের ৬৮ নম্বর বুথের সভাপতি দিলীপ মজুমদারের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমা মারার অভিযোগ ওঠে।
সভাইপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি দিলীপ মজুমদারের জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন তিনি। আচমকাই বোমাবাজির শব্দে ঘুম ভাঙে। প্রথমে ঘর থেকে বের হননি তিনি। পরে বোমাবাজি থেমে গেলে, পরিস্থিতি একটু থিতু হলে ঘর থেকে বের হন বুথ সভাপতি।
তাঁর দাবী, তখনও ধোঁয়া ছিল বাইরে। টাড় বাড়ির সামনে বোমার স্প্লিন্টারগুলো পড়েছিল বোলে ডাবী টাড়।। বিজেপির নেতার অভিযোগ, তখনও বাড়ির পিছনে একটা তাজা বোমা পড়ে ছিল। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজি করেছে।
বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। নমুনা সংগ্রহ করেন তারা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে সেখানে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তাঁর দাবী, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করা হবে।
এই ঘটনায় বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “ওই বুথে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সেই কারণে বিজেপি নিজেরাই বোম মেরে সমবেদনা নেওয়ার চেষ্টা করছে । আমরা পুলিশকে সঠিক তদন্ত করবার জন্য বলেছি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেফতার করবার জন্য বলেছি”।






