উৎসবের মরশুমে বিশেষ অফার আম্বানির, এবার Jiobook-এর দাম হল আরও সস্তা, বিপুল ছাড় দিচ্ছে সংস্থা

গত জুলাই মাসেই Jiobook লঞ্চ করেছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। গত আগস্ট মাস থেকে ভারতের বাজারে শুরু হয়েছে এই ল্যাপটপ বিক্রি। শুরুতেই এই ল্যাপটপের দাম ছিল ১৬,৪৯৯ টাকা। আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই খুবই কম দামে ল্যাপটপ এনেছিল Jio। তবে এবার উৎসবের মরশুমে এই ল্যাপটপের দাম আরও কমাল সংস্থা।

কী কী ফিচার্স রয়েছে এই Jiobook-এ?

  • এই ল্যাপটপ দেশের প্রথম অলওয়েজ়-অন, অলওয়েজ়-কানেক্টেড ল্যাপটপ।
  • এই ল্যাপটপে রয়েছে ১১.৬ ইঞ্চির HD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে।
  • পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক MT 8788 অক্টা কোর প্রসেসর রয়েছে এই ল্যাপটপে।
  • Jio OS অপারেটিং সিস্টেমের সাহায্যে এই ল্যাপটপ চালিত।
  • এই ল্যাপটপে একবার চার্জ দিলে তা ৮ ঘণ্টারও বেশি ব্যাকআপ দিতে সক্ষম।
  • ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে এই চিপসেটটি পেয়ার করা হয়েছে।
  • মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে স্টোরেজ।
  • এই ল্যাপটপে ৭৫টি শর্টকাট রয়েছে যা নেটিভ অ্যাপস, এক্সটেন্ডেড ডিসপ্লে, টাচপ্যাড জেসচার-সহ আরও অনেক কিছুই সাপোর্ট করে।
  • এছাড়াও স্টিরিও স্পিকার্স, একটি ইনফিনিটি কীবোর্ড এবং বড় টাচপ্যাড রয়েছে এই ল্যাপটপে।

কত টাকা ছাড় মিলছে এই ল্যাপটপে?  

লঞ্চের সময় এই ল্যাপটপের দাম ধার্য করা হয়েছিল ১৬,৪৯৯ টাকা। তবে এবার উৎসবের মরশুমে এই ল্যাপটপের দাম ২০০০ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন এই ল্যাপটপটি মিলছে ১৪,৯৯৯ টাকায়। এই দামে এই ল্যাপটপ পেতে তা গ্রাহককে ক্রয় করতে হবে Amazon থেকে।

Amazon থেকে যদি এই ল্যাপটপ গ্রাহক এই ল্যাপটপ কেনেন, তাহলে একাধিক ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে অফারও মিলবে। এরই সঙ্গে EMI অফারও থাকবে। এমনকি এর পাশাপাশি মিলবে ফ্রি ব্যাকপ্যাক, কুইক হিল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এবং ডিজিবক্সের ফ্রি অ্যাক্সেস। অর্থাৎ উৎসবের মরশুমে খুব অল্প দামের মধ্যেই এই ল্যাপটপ ঘরে আনতে পারবেন গ্রাহক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles