নানান সময়ই নানান ই-কমার্স সাইটগুলি স্মার্টফোনের উপর নানান ছাড় দেয়। সম্প্রতিই লঞ্চ হয়েছে OnePlus Nord CE 3 ৫জি ফোনটি। এই ফোন কিনতে গেলে ব্যাঙ্কের অফার ও এক্সচেঞ্জ অফার, দুই-ই পাবেন গ্রাহকরা। আর এর জেরে এই ফোনের দাম কমে দাঁড়াবে মাত্র ২,০০০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
কী কী ফিচার্স রয়েছে এই OnePlus Nord CE 3 5G ফোনে?
- OnePlus Nord CE 3 5G ফোনে থাকছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি অক্সিজেন ওএস ১৩ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩.১ কাস্টম স্কিনে চলে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর সহ এসেছে।
- দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে OnePlus Nord CE 3 5G ফোনটি। একটি ভ্যারিয়েন্ট হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও অপর ভ্যারিয়েন্টটি হল ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
- ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কোথায় কীভাবে বিপুল ছাড়ে মিলবে এই ফোন?
OnePlus Nord CE 3 5G-র ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে অ্যামাজনে ২৬,৯৯৯ টাকায় মিলছে। তবে গ্রাহক যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। শুধু তাই নয়, অ্যামাজন এই ফোনের উপর ২৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। তাই গ্রাহক যদি চান নিজের পুরনো ফোন এক্সচেঞ্জ করে, এর পরিবর্তে OnePlus Nord CE 3 5G ফোন কিনতে পারেন। ফলে সব মিলিয়ে এই OnePlus Nord CE 3 5G দাম গিয়ে দাঁড়াবে মাত্র ২,০০০ টাকা।





