অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ মানা হয়নি যাদবপুরে, ছাত্র মৃত্যু নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান জনৈক আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কী জানান আইনজীবী?  

জানা গিয়েছে, আজ, সোমবার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র‌্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আবেদন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আর কে রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, তা যাতে প্রয়োগের ব্যবস্থা করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী।

কেরলের একটি ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই সময়ই আর কে রাঘবন কমিটি বেশ কিছু সুপারিশ করে। অ্যান্টি র‍্যাগিং নিয়ে ছিল এই কমিটির সুপারিশ। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানান আইনজীবী। ওই রিপোর্টে হস্টেলে সিনিয়রদের থেকে জুনিয়রদের আলাদা রাখার কথা উল্লেখ করা হয়েছিল। জুনিয়রদের জন্য যথাযোগ্য নিরাপত্তার ব্যবস্থা করারও উল্লেখ ছিল। সেসব সুপারিশ যাতে কার্যকর হয় তার আবেদন করেই এই জনস্বার্থ মামলা।ন্তবে যাদবপুরে সেই অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ মানা হয়নি।

কী জানায় হাইকোর্ট?

ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কমিটির সুপারিশ কার্যকর করা হয়নি। কেন জুনিয়রদের সিনিয়র ছাত্রদের থেকে আলাদা রাখা হয়নি? এরপরেই অ্যান্টি র‍্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চান আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।a

RELATED Articles