এবার এক খরচেই হয়ে যাবে দুটি সমাধান। একদিকে যেমন মিলবে ডেটা উপভোগ করার সুযোগ তেমনই অন্যদিকে মিলবে বিনামূল্যে Netflix উপভোগ করার সুযোগও। দুটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল জিও। যাতে প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি মিলবে নেটফ্লিক্সের সাবক্রিপশনও। এই প্ল্যানের মাধ্যমে জিও-র ৪০০ মিলিয়ন প্রিপেড গ্রাহক নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন।
কী কী সুবিধা মিলবে জিও-র এই প্ল্যানে?
দুটি প্রিপেইড প্ল্যান এনেছে জিও, এর মধ্যে একটির খরচ ১,০৯৯ টাকা। যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহকেরা। দ্বিতীয় প্ল্যানটি হল ১,৪৯৯ টাকার যেখানে ডেটার পরিমাণ বেশি। দৈনিক ৩ জিবি ডেটা উপভোগ করতে পারবেন জিও গ্রাহকেরা। উভয় প্ল্যানের সুবিধা ভিন্ন হলেও বৈধতা রয়েছে ৮৪ দিন।
এই প্রিপেইড প্ল্যান সম্পর্কে জিও প্ল্যাট ফর্মের সিইও কিরণ থমাস বলেন, “আমরা আমাদের গ্রাহকের কাছে বিশ্বমানের পরিষেবা আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রিপেইড প্ল্যানগুলির সঙ্গে নেটফ্লিক্স বান্ডেল প্ল্যান আমাদের সংকল্প প্রদর্শনের একটি পদক্ষেপ। নেটফ্লিক্সের মতো বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে”।
ওটিটি প্ল্যাটফর্মের এপ্যাক পার্টনারশিপস-এর ভাইস প্রেসিডেন্ট টনি জেমকোস্কি জানিয়েছেন, আমরা জিও-এর সঙ্গে আমাদের সম্পর্ক প্রসারিত করতে পেরে রোমাঞ্চিত।বছরের পর বছর ধরে আমরা বেশ কয়েকটি সফল স্থানীয় শো, তথ্যচিত্র এবং চলচ্চিত্র চালু করেছি যেগুলি সারা ভারতের দর্শকের দ্বারা পছন্দ হয়েছে।
তিনি বলেন, জিও-এর সঙ্গে নতুন প্রিপেইড প্ল্যান অংশীদারিত্ব গ্রাহকদের ভারতের পাশাপাশি সারা বিশ্বের কনটেন্টের অ্যাক্সেস প্রদান করবে।
জানা গিয়েছে, গ্রাহকরা চাইলে নেটফ্লিক্স অ্যাপটি একাধিক ডিভাইসে ডাউনলোড করতে পারবেন এবং একই লগইন তথ্য দিয়ে ব্যবহার করা যাবে। তবে এটি একবারে একটি মাত্র ডিভাইসেই দেখা যাবে। ১,৪৯৯ টাকার প্ল্যানে নেটফ্লিক্স টিভি বা ল্যাপটপের মতো যে কোনও বড় স্ক্রিনেরও কনটেন্ট স্ট্রিম করতে পারবেন গ্রাহকরা।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!