পুজোর সময় এবার বাড়িতে বসেই অর্ডার করুন রঙিন পানীয়, এই অ্যাপগুলির মাধ্যমে সহজেই হাতের কাছে পেয়ে যাবেন ম’দ

শুরু হয়ে গিয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই সময় দেদার খাওয়াদাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই আবার সুরাপান করতেও বেশ ভালোবাসেন। তবে পুজোর ভিড়ের মধ্যে রাস্তায় বেরিয়ে ম’দ কিনতে অনেকেরই সেভাবে মন চায় না।

তবে এবার বাড়িতে বসে অর্ডার করলেই হাতের সামনে পেয়ে যাবেন ম’দ। হাউস পার্টির জন্য আর নো টেনশন। বাইরে বেরোনোর আর কোনও ঝক্কি নেই। বাড়িতে বসে ফোনে অর্ডার করলেই আপনার পছন্দের পানীয় হাতের সামনে।

কোন কোন অ্যাপে এই অর্ডার করা যায়, দেখে নেওয়া যাক-

Swiggy

এই প্ল্যাটফর্ম থেকে সাধারণত খাবার অর্ডার করা হয়। তবে এই অ্যাপে অনলাইনে ম’দ অর্ডার করা যায়। আপনার এলাকার নিকটবর্তী দোকান থেকে ম’দ অর্ডার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে আলাদা একটি ‘Wine Shops’ সেকশন রয়েছে।

ম’দ অর্ডার করার ক্ষেত্রে নির্দিষ্ট ডেলিভারি ফি নেওয়া হয়। তবে অর্ডার যদি বেশি টাকার হয়, তাহলে আর ফি নেওয়া হয় না। অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Boozie

অর্ডার দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই পানার দুয়ারে পৌঁছে যাবে ম’দ। ১ কিলোমিটার দূরত্বের ভিতরে অর্ডার করলে কোনও ডেলিভারি চার্জ দিতে হয় না। এর বেশি দূরত্ব হলে দূরত্ব ও ম’দের দামের উপর ডেলিভারি ফি নির্ভর করবে।

যতক্ষণ ম’দের দোকানগুলি খোলা থাকবে ততক্ষণ পর্যন্তই এই অ্যাপে অর্ডার করা যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

Spencer Retail

আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্ৰুপ মালিকাধীন এই অ্যাপ অনেক দিন ধরেই অনলাইনে ম’দ ডেলিভারি করছে। পুজোর দিনগুলো বাড়িতে বসে ম’দ পেতে এই অ্যাপেই অর্ডার করুন। নানান ধরনের ম’দ পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

Dooze

কলকাতায় ৬০ মিনিটের ভিতরে ম’দ ডেলিভারি হয় এই অ্যাপের মাধ্যমে। প্রতি অর্ডারের উপর ৪৯ টাকা ডেলিভারি ফি দিতে হয়। এই সংস্থার ডিরেক্টর শিখির মেগান জানিয়েছেন, বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে তারা। র ফলে ওই কোম্পানির ম’দ যদি কেউ কেনেন, তাহলে আর ডেলিভারি ফি দিতে হবে না। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করা যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles