বোধনের আগেই সব শেষ, ভয়াবহ অগ্নিকাণ্ড মহাপঞ্চমীর সন্ধ্যায়, আগুনে পুড়ে ছাই গোটা মণ্ডপ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহাপঞ্চমীতে। ভয়াবহ আগুনে বোধনের আগেই পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে আগুন নেভানোর কাজ। কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীর সন্ধ্যায় মালদহের ওই ক্লাবের পুজোর উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সমস্ত আয়োজন চলছিল। আচমকাই পুজোর উদ্যোক্তারা দেখেন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা মণ্ডপে আগুন ধরে যায়।

স্থানীয়রাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। গোটা এলাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

জানা গিয়েছে, পুজো মণ্ডপটি পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। কীভাবে এমন আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পঞ্চমীর সন্ধ্যায় এমন একটি খারাপ ঘটনা ঘটায় পুজো উদ্যোক্তা-সহ গোটা এলাকাবাসীর মন খারাপ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles