BIG NEWS: গুগল প্লে-স্টোর থেকে সরানো হল PayTM অ্যাপ-কে

গুগল প্লে-স্টোর থেকে সরানো হল পেটিএম অ্যাপ। পেটিএমের যে মুখ্য অ্যাপটি ওয়ান ৯৭ কমিউনিকেশনস মালিকানাধীন সেটিই সরিয়ে দেওয়া হয়েছে। বাকি পেটিএম-এর অন্যান্য অ্যাপগুলি গুগল প্লে-স্টোরে এখনও রয়েছে। বারবার নিয়মভঙ্গ করায় এই অ্যাপ সরানো হয়েছে বলে জানিয়েছে গুগল। বেটিং জাতীয় গেম প্রমোট করার অভিযোগ উঠেছে পেটিএমের বিরুদ্ধে।

যদিও পেটিএম জানিয়েছে, তারা দ্রুত আবারও ফিরে আসবে গুগল প্লে-স্টোরে। সংস্থার দাবি, নতুন ডাউনলোডস ও আপডেটের জন্য গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পেটিএম-কে। তাড়াতাড়ি তারা ফিরে আসছে বলে জানিয়েছে এবং গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে বলেও জানিয়েছে পেটিএম সংস্থা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর