বাজারে আসছে ভারতের সবথেকে সস্তা 5G স্মার্টফোন, দারুণ খবর দিল Realme, কত দাম হবে এই ফোনের?

গত কয়েক বছর ধরেই স্মার্টফোনের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে Realme। বাজেটের মধ্যে স্মার্টফোন লঞ্চ করে মধ্যবিত্তদের মুখে ফুটিয়েছে হাসি। এবার ভারতের সবথেকে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। নাম Realme C67। চলতি মাসেই লঞ্চ হবে এই ফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে Redmi 13C ফোনটি। Realme-এর নতুন ফোনটি Redmi 13C ফোনকে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। যদিও রিয়েলমি-র নতুন এই ফোনের ফিচার্স সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি এখনও।

এই ফোনের সম্ভাব্য ফিচার্স কী কী?

  • Realme C67 ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, সেগুলি হল- ৪জিবি, ৬জিবি ও ১২জিবি।
  • এই তিনটি র‍্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে থাকতে পারে ১২৮জিবির ইন্টারনাল স্টোরেজ।
  • এই ফোনটি ফোনটি সবুজ এবং বেগুনি, এই তিন০ রঙের হবে।
  • জানা গিয়েছে, এই Realme C67 ফোনে Mediatek Dimensity 6020 চিপসেট সাপোর্ট করবে।
  • ফোনটির ডিসপ্লে হতে পারে ৬.৭২ ইঞ্চির।
  • এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,০০০ মেগাহার্টজের ব্যাটারি।
  • এই ফোনে ক্যামেরা হিসাবে দেওয়া হতে পারে একটি ১০৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
  • এছাড়াও, Realme C67 ফোনে সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে।

কত দাম হতে পারে এই ফোনের?

এই ফোনটি লঞ্চ হবে আগামী ১৪ ডিসেম্বর দুপুর ১২টায়। কোম্পানির দাবী, Realme C67 হতে চলেছে ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি। আর সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। যদি এই ফোনটি দামের মধ্যে লঞ্চ হয়, তাহলে এই ফোন যে সরাসরি Redmi 13C 5G স্মার্টফোনকে টেক্কা দেবে, তা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles