খুব কম দামে ভারতে 4G স্মার্টফোন লঞ্চ করেছিল মুকেশ আম্বানির সংস্থা Reliance JIO। এর ফলে মধ্যবিত্তদের কম দামে ৪জি ফোন ব্যবহারের স্বপ্ন পূরণ হয়। বছর তিনেক আগে লঞ্চ হওয়া JioPhone Next ফোনটি যদিও তেমন জনপ্রিয়তা পায়নি তবে এবার ৫জি স্মার্টফোন লঞ্চের দিকে এগোচ্ছে JIO। JioPhone 5G নামের এই ফোনের কোডনেম হল ‘গঙ্গা’। এই ফোনটিই খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা।
কী জানানো হচ্ছে সংস্থার তরফে?
টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, সেই ফোনটির নাম হতে চলেছে JioPhone 5G। কম দামি এই ফোনে আগের থেকে অনেক উন্নত হার্ডওয়্যার থাকবে বলে জানা যাচ্ছে। প্রতি বছর জুলাই মাসের শেষ দিকে বা আগস্টে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি বার্ষিক সাধারণ সম্মলনের আয়োজন করে।
চলতি বছরের Reliance ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের Annual General Meeting (AGM)-এ লঞ্চ করা হবে এই JioPhone 5G ফোনটি, এমনটাই মনে করা হচ্ছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরই এই ফোন সম্পর্কিত আরও একাধিক তথ্য জানা যাবে।
কী কী ফিচার্স থাকছে এই JioPhone 5G ফোনে?
- এর আগেই জানা গিয়েছিল যে এই ফোনের কোডনেম হচ্ছে ‘গঙ্গা’
- নতুন এই JioPhone 5G ফোনপারফরম্যান্সের দিক থেকে কোয়ালকমের Snapdragon 480+ প্রসেসরের সাহায্যে চালিত হতে পারে।
- JioPhone 5G-তে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- ৪ জিবি র্যাম ও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হচ্ছে এই ফোনে। পরবর্তীতে একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়িয়েও নেওয়া যেতে পারে।
- এই ফোনে থাকতে পারে একটি অত্যন্ত শক্তিশালী ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, যা ১৮ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে এই জিওফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হচ্ছে।
- সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর থাকতে পারে।





