”অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কয়েক মাসের মধ্যেই সেই টাকা শোধ করার কথা ছিল। কিন্তু সেই টাকা অনুব্রত মণ্ডল ফেরত দেননি। টাকা যে দিয়েছিলাম তার প্রমাণও রয়েছে আমার কাছে”। অনুব্রত মণ্ডলকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার হওয়ার পর এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নিত্যানন্দ চট্টোপাধ্যায় (Nithyananda Chattopadhyay)।
অভিযুক্ত তৃণমূল নেতার কথায়, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কুড়ি লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দেননি। সেকারনে তাঁকে খুনের হুমকি দেন তিনি। পুলিশের হাতে এসেছে অনুব্রতকে হুমকির অডিও ক্লিপ।
এই প্রসঙ্গে কি বলছেন অভিযুক্ত?
খুনের হুমকি দেওয়া প্রসঙ্গে তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায় জানান, ”ফোনে কেষ্ট মণ্ডলকে গুলি করে খুনের হুমকি দিয়েছিলাম। তাই পুলিশ আমাকে গ্রেফতার করেছে”। নিজের কাজ নিয়ে এতোটুকু অনুতপ্ত নন অভিযুক্ত। তার স্পষ্ট কথা টাকা আমি আদায় করেই ছাড়ব, ”আমি নিজে অনুব্রত মণ্ডলের কাছে যাব। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী(Mamta Banarji) ও সুব্রত বক্সির(Subrata Bakshi) কাছেও যাব”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার